বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শখের কাজল ফুরিয়ে গিয়েছে? দিদা-ঠাকুমার এই সহজ কৌশলে বাড়িতে বানিয়ে ফেলুন, খরচের সঙ্গে বাঁচবে চোখও

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ এপ্রিল ২০২৫ ০০ : ৫৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: সব মহিলাদেরই সাজগোজ কম-বেশি পছন্দ। খুব চড়া মেকআপ না করলেও কাজল আর লিপস্টিকের যুগলবন্দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশিরভাগ মহিলার। ভারতীয় কিংবা পাশ্চাত্য, পোশাক যেমনই হোক, কাজল সবেতেই মানানসই। চোখের সৌন্দর্য্য বাড়ানোর জন্য কাজলের জুড়ি মেলা ভার। অনেক মহিলার রোজকার সাজের সঙ্গী কাজল। কিন্তু হঠাৎ করে যদি সেই কাজল শেষ হয়ে যায় তাহলে মুশকিলে পড়তেই হয় বৈকী! তখন অনলাইন ডেলিভারির জন্য অপেক্ষা না করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন কাজল। হ্যাঁ, সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি সেই কাজলে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কাও কম থাকে। 

বাজার চলতি সব প্রসাধনীতে রাসায়নিক রয়েছে। দীর্ঘদিন সেই রাসায়নিকযুক্ত কাজল ব্যবহার না করে ঘরেই পাতুন কাজল। এতে যেমন খরচও বাঁচবে, তেমনই চোখের স্বাস্থ্যও ভাল থাকবে। সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি হয়ে যাবে মহিলাদের প্রিয় প্রসাধনী। জেনে নিন সহজ পদ্ধতি- 

উপকরণ: একটি প্রদীপ, একটি মাঝারি মাপের প্লেট, ঘি, কয়েক ফোঁটা আমন্ড তেল, কাজল রাখার কৌটো।

কীভাবে বানাবেন: একটি থালায় প্রদীপ নিয়ে তাতে ঘি দিয়ে দিন। তারপর আরেকটি থালা ওই প্রদীপের উপর উল্টো করে ধরুন। দেখবেন ধীরে ধীরে থালায় কালি পড়ছে। কয়েক মিনিট থালাটি প্রদীপের উপর ধরে রেখে সরিয়ে নিন। দেখবেন সেখানে একটি কালো স্তর তৈরি হয়েছে। এই কালো স্তরটি ঘি ও আমন্ড তেল দিয়ে ঘষে ঘষে তুলে কাজল রাখার কৌটোতে ভরে নিন। এবার ঠান্ডা হয়ে গেলেই তৈরি আপনার কাজল। বাড়িতে তৈরি এই কাজল পরার সময় পুরোনো কাজল পেনসিলের ডগার সাহায্য নিতে পারেন।

যে কোনও ফ্লেভার অর্থাৎ গন্ধের কাজলও বাড়িতে তৈরি করা যায়। চাইলে কর্পূর, চন্দন কাঠের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। এই ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কাজল চোখের পাতা গজাতে সাহায্য করে। কর্পূর ব্যবহার করলে তা চোখকে ঠান্ডা রাখতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া