বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৪ এপ্রিল ২০২৫ ২৩ : ২১Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন মুলুকেও এবার সাড়ম্বরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। প্রবাসী বাঙালিদের অবদানকে স্বীকৃতি জানিয়ে, নিউ ইয়র্ক সেনেট ১৪ই এপ্রিল তারিখটিকে স্টেট অব নিউ ইয়র্কে 'বাংলা নববর্ষ দিবস' হিসেবে ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাইরে বিশ্বব্যাপী বাঙালিদের বৃহত্তম সমাবেশ হয় নিউ ইয়র্ক শহরেই। পয়লা বৈশাখ অত্যন্ত জাঁকজমক ও আনন্দের সঙ্গে উদযাপিতও হয় নিউ ইয়র্কে। গত দুই বছরের মতো এবারও উদযাপনের কেন্দ্রবিন্দু 'বিশ্বের চৌরাস্তা' টাইমস স্কোয়ার।
১৩ তারিখই শুরু হয়ে যায় উদযাপন। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় শুরু হয় অনুষ্ঠান। এ বছরের অনুষ্ঠান সদ্যপ্রয়াত কিংবদন্তী ব্যক্তিত্ব সন্জীদা খাতুনের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। আজ অনুষ্ঠান শুরু হয় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃত মঙ্গল শোভাযাত্রা দিয়ে, যা নিউ ইয়র্কের রাস্তায় মুখোশ এবং নানা প্রতিকৃতি সহযোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তী শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুপম শৈলীতে বর্ষবরণের গান পরিবেশন করেন তিনি।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল মহিতোষ তালুকদার তাপসের নেতৃত্বে 'সহস্র কণ্ঠে বর্ষবরণ'। ১০০০-এরও বেশি শিল্পী একসঙ্গে মিলিত হয়ে সম্প্রীতি, আনন্দ এবং মাতৃভূমির প্রতি ভালবাসার গান গাইলেন নিউ ইয়র্কের মাটিতে। এছাড়াও, এই বছর একটি বিশেষ অনুষ্ঠান ছিল - 'হাজার বছরের বাংলা গানের গল্প'। কল্লোল বসুর পরিকল্পনায় এই অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের ১০০ জন শিল্পী হাজার বছর ধরে বিস্তৃত এবং বহুবিধ সাংস্কৃতিক প্রভাবে প্রভাবিত বাংলা গানের ৩২টি ধারাকে তুলে ধরেন। উৎসবে শুধু বাংলা নয় নেপাল, থাইল্যান্ড প্রভৃতি দক্ষিণ এশিয় দেশের সংস্কৃতিরও উদযাপন করা হয়। উদ্যোক্তাদের দাবি, প্রায় ৫০০০০ বাঙালি এই অনুষ্ঠানে যোগ দেন। এনআরবি ওয়ার্ল্ডওয়াইড এই অনুষ্ঠানের প্রধান আয়োজক। আয়োজকদের কথায়, এই উদযাপনের মূল উদ্দেশ্য বৃহত্তর প্রবাসী সম্প্রদায়ের মধ্যে বাংলা সংস্কৃতির প্রকৃত বার্তা পৌঁছে দেওয়া। মুক্তধারা এবং এনআরবি ওয়ার্ল্ডওয়াইড সভাপতি বিশ্বজিৎ সাহার কথায়, "এই উৎসব বিশ্ব বাঙালির ঐক্য ও ভাষার প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?