বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সানস্ক্রিন নাকি ময়েশ্চারাইজার, প্রথমে কোনটি মাখা উচিত? বেশিরভাগ মানুষই ভুল করেন, না জানলে ক্ষতি হবে ত্বকের

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ এপ্রিল ২০২৫ ২১ : ২০Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: গরম-বর্ষা হোক বা শীত, ত্বক ভাল রাখতে সানস্ক্রিন মাখার পরামর্শ দেন চিকিৎসকেরা। রোদে বেরলে তো বটেই, এমনকী বাড়িতে থাকলেও সানস্ক্রিন মাখা উচিত। কারণ ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে সানস্ক্রিনের বড় ভূমিকা রয়েছে। ত্বকের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের সানস্ক্রিন রয়েছে। সঙ্গে অনেকেই নিয়মিত মেকআপও করেন। তবে যে ধরনের সানস্ক্রিন, মেকআপই ব্যবহার করুন না কেন, ময়শ্চারাইজার লাগাতে ভুললে চলবে না। কোনটি কখন মাখবেন, তা না জানলে ত্বকের ক্ষতি হতে পারে। 

ত্বকের যত্নের রুটিনের অপরিহার্য অঙ্গ ময়শ্চারাইজার। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে। ত্বককে নিস্তেজ, খসখসে এবং রুক্ষ হওয়া থেকে আটকায় ময়শ্চারাইজার। অন্যদিকে, সানস্ক্রিন শুধু ট্যান পড়ার হাত থেকে বাঁচায় না, সূর্যের অতিবেগুনি রশ্মি ইউভিএ এবং ইউভিবি-র ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করাই সানস্ক্রিনের আসল কাজ।

ত্বকের যত্নের সঠিক নিয়ম হল, প্রথমে ময়েশ্চারাইজার লাগাতে হবে। তারপর সেটি ত্বকে ভালভাবে শোষণ হয়ে গেলে সানস্ক্রিন লাগান। সানস্ক্রিন মুখ সহ গলায়, ঘাড়ে, হাতেও উপযুক্ত পরিমাণে লাগান। অনেক ময়শ্চারাইজারে এসপিএফ থাকে বটে, কিন্তু সেক্ষেত্রেও আলাদা করে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। বিশেষ করে বাইরে থাকলে তো অবশ্যই সানস্ক্রিন মাখুন। আর সানস্ক্রিনের পরই লাগান মেকআপ। তবে সারাদিন ত্বকে মেকআপ থাকলে কিছু সময়ের ব্যবধানে সানস্ক্রিন লাগান। 

তাহলে প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিস্কার করে নিন। এরপর টোনার, ফেস সিরাম লাগানোর ময়েশ্চারাইজার মাখুন। তারপরই সানস্ক্রিন ব্যবহারের পালা। আসলে ময়েশ্চারাইজার তুলনামূলক হাল্কা। যার জেরে দ্রুত ত্বকের সঙ্গে মিলিয়ে যায়। অন্যদিকে, সানস্ক্রিন ভারী ক্রিম। সবার শুরুতেই সানস্ক্রিন ব্যবহার করলে মুখের ছিদ্রগুলি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। ফলে মুখে ব্রণের সমস্যা দেখা দিতে পারে। বাইরে বার হওয়ার ঠিক ১৫ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করার সঠিক সময়। তারপরই সাজ অনুযায়ী ব্যবহার করুন মেকআপ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া