বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৪ এপ্রিল ২০২৫ ২০ : ২১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এ যেন রাস্তায় চলাফেরা দায়। গত মঙ্গলবার উত্তরপ্রদেশের মুজাফফরনগরে এক মহিলার হিজাব খুলে দেওয়া হয়েছে। এবং তাঁর সঙ্গে থাকা এক হিন্দু পুরুষ সঙ্গীকেও একদল লোক লাঞ্ছনা করেছে বলে অভিযোগ। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা থেকে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন পুরুষ জোর করে মহিলার হিজাব খুলে ফেলছে। অন্যরা তাঁকে এবং তাঁর সাথে থাকা পুরুষকে গালিগালাজ, হয়রানি এবং শারীরিকভাবে লাঞ্ছনা করছে।
মুজাফফরনগরের খালাপার এলাকার একটি সরু গলিতে এই ঘটনাটি ঘটে। সেদিন ২০ বছর বয়সী ফারহিন এবং শচীন নামে এক ব্যক্তি ঋণের কিস্তি তুলতে যাচ্ছিলেন। খালাপারের বাসিন্দা এবং উৎকর্ষ স্মল ফাইন্যান্স লিমিটেডের কর্মচারী ফারহিন, তাঁর মায়ের নির্দেশে শচীনের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে, ৮-১০ জন পুরুষের একটি দল তাঁদের ঘিরে ধরে। এরপরই ফারহিন ও শচীনকে লাঞ্ছনা এবং শারীরিকভাবে নির্যাতন করে বলে অভিযোগ।
পুরো ঘটনাটি একজন পথচারী মোবাইল ফোনে রেকর্ড করে এবং পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। যা তাৎক্ষণিকভাবে আম আদমির দৃষ্টি আকর্ষণ করে।
Disrobing a young Muslim woman and swarming around her like a pack of hyenas. Disgusting, shameful visuals from Uttar Pradesh’s Muzaffarnagar.
— Rohini Singh (@rohini_sgh) April 14, 2025
pic.twitter.com/6ucH0rmWhO
খবর পাওয়ার পর, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতাকে ছত্রভঙ্গ করে এবং দু'জনকে নিরাপদে থানায় নিয়ে যায়। ফারহিনের অভিযোগ দায়েরের পর ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়।
মুজাফফরনগর সিটি সার্কেল অফিসার (সিও) রাজু কুমার সাও বলেছেন, "১২ এপ্রিল, আনুমানিক চারটে থেকে সাড়ে চারটের মধ্যে, ভবন এলাকার একজন হিন্দু পুরুষ এবং খালাপারের একজন মুসলিম মহিলা, উভয়ই উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের সঙ্গে যুক্ত, ঋণের কিস্তি আদায় করে সুজদু থেকে ফিরছিলেন। দরজি ওয়ালি গলিতে স্থানীয় কিছু লোক তাদের থামিয়ে মারধর করে।"
মহিলা অভিযোগ দায়ের করার পর, পুলিশ ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে, সমস্ত অভিযুক্তকে থানায় ঘোরাঘুরি করতে দেখা যায় এবং পুলিশ তাদের সুরক্ষা দেয় বলে অভিযোগ। তবে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সন্দেহ করছেন যে পুরোটাই 'নাটকয' ছিল। সিও রাজু কুমার সাও বলেন, "ভিডিও থেকে আরও লোককে শনাক্ত করার চেষ্টা হচ্ছে, তারপরই গ্রেপ্তার করা হবে। কঠোর আইনি পদক্ষেপ করা হবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?