শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | KARNATAK: হিজাবের ওপরে নিষেধাজ্ঞা তুলে নিল কর্ণাটক

Sumit | ২৩ ডিসেম্বর ২০২৩ ১১ : ৫৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা করেছে কর্নাটক। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া এই ঘোষণা করেন। এর আগে বিজেপি সরকারের আমলে কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। মাইসোর শহরে এক জনসভায় কংগ্রেস কর্ণাটক রাজ্য শাখার শীর্ষ নেতা সিদ্দারমাইয়া বলেন,“হিজাবের ওপর নিষেধাজ্ঞা আর নেই। মহিলারা তাদের ইচ্ছামতো যেকোনও পোশাক পরতে পারবে।”প্রসঙ্গত,বিজেপিশাসিত রাজ্যগুলোতে মাছ-মাংস ব্যবসায়ী এবং যেসব হোটেল আমিষ খাবার প্রস্তুত করে, তাদের নানাভাবে হয়রানি করা হয়। সম্প্রতি মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব নির্বাচিত হওয়ার পরদিনই রাজ্যে প্রকাশ্যে মাছ-মাংস-ডিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। সিদ্দারমাইয়া বলেন, “আপনাদের যা পরতে ইচ্ছে করে, পরবেন; যা খেতে ইচ্ছে করে খাবেন।আমি যেমন আমার যা ইচ্ছে খাই, আপনারাও তাই করবেন। আমি ধুতি পরি, কেউ প্যান্টশার্ট পরে। এখানে সমস্যা কোথায়?” ২০২২ সালে বিজেপির কর্ণাটক রাজ্য শাখার শীর্ষনেতা ও মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম মহিলা শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা প্রদান করে।সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল রাজ্যে এবং বহু মুসলিম অভিভাবক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে পিটিশন জমা দিয়েছিলেন; কিন্তু উচ্চ আদালত রাজ্য সরকারের রায় বহাল রাখেন। পরে অভিভাবকরা সুপ্রিম কোর্টে আপিল করেন, কিন্তু শীর্ষ আদালতও এই ইস্যুতে বিভক্ত রায় প্রদান করেন। গত জুনে কর্নাটকের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে কংগ্রেস। নির্বাচনে জয়ের পর এক প্রতিক্রিয়ায় কর্ণাটকের বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে বলেছিলেন, বিজেপি সরকারের আমলে রাজ্যে যত নিপীড়নমূলক আইন প্রণয়ন করা হয়েছিল, সব একে একে বাতিল করা হবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া