বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৪ এপ্রিল ২০২৫ ১৯ : ৪২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আর শেষরক্ষা হল না। দু'দশক পর পুলিশের জালে স্ত্রীকে হত্য়ায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি। ২০২৫ সালে প্যারলে মুক্ত হয়ে গা ঢাকা দিয়েছিলেন সেনাবাহিনীর ওই প্রাক্তন কর্মী। পুলিশের সঙ্গে খেলছিলেন লুকোচুরি। কিন্তু, এবার মধ্যপ্রদেশে নিজের গ্রাম থেকেই ওই আসামিকে ধরে ফেলেছে পুলিশ।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রদেশের সিধির বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী অনিল কুমার তিওয়ারি (৫৮) ১৯৮৯ সালের মে মাসে তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর দেহটি আগুনে পুড়িয়ে দেন। পুলিশের কাছে তিনি মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন। কিন্তু, তদন্তে হত্যার বিষয়টি স্পষ্ট হয়। মামলায় ১৯৮৯ সালে অনিল কুমার তিওয়ারিকে দোষী সাব্যস্ত করা হয়। তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়।
দিল্লি হাইকোর্ট ২০০৫ সালে অনিলের দুই সপ্তাহের জন্য প্যারোল মঞ্জুর করেছিল। কিন্তু, সে প্যারোলে মুক্তি পেয়েই পালিয়ে যান। পুলিশ তাঁর নাগাল পায়নি প্রায় ২০ বছর। অবশেষে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গত ১২ এপ্রিল অনিল কুমার তিওয়ারিকে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে।
পুলিশের মতে, ভারতীয় সেনাবাহিনীর অর্ডন্যান্স কর্পসে চালক হিসেবে কর্মরত তিওয়ারি গ্রেপ্তারি এড়াতে মোবাইল ফোন নম্বর প্রায়ই পাল্টেছেন, কেবল নগদ লেনদেন করতেন এবং ঘন ঘন তাঁর বাসস্থান ও চাকরি পরিবর্তন করেছেন। ফলে তাঁর হদিশ মিলছিল না।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (অপরাধ শাখা) আদিত্য গৌতম বলেন, "২০০৫ সালের নভেম্বরে, তিওয়ারিকে দুই সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন সাজা স্থগিত করা হয়েছিল। এই সময় তিনি পালিয়ে যান। ক্রাইম ব্রাঞ্চ তাঁকে খুঁজে বের করার জন্য একটি বিশেষ দল গঠন করে। ইনপুট থেকে জানা গিয়েছে যে, তিনি উত্তর প্রদেশের প্রয়াগরাজে এবং পরে মধ্য প্রদেশের সিধিতে তাঁর নিজের গ্রামের কাছে ছিলেন। দলটি যাচাই-বাছাই করে অবশেষে তাকে গ্রেপ্তার করে।"
জিজ্ঞাসাবাদের সময়, অনিল কুমার তিওয়ারি জানিয়েছেন, তিনি ক্রমাগত ঘুরে বেড়াতেন, বিভিন্ন শহরে গাড়ির চালক হিসেবে কাজ করতেন এবং কোনও ডিজিটাল বা আর্থিক লেনদেন করতেন না। তিনি পুনর্বিবাহের কথাও স্বীকার করেছেন। দ্বিতীপক্ষে তাঁর চারটি সন্তান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?