বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ফ্যাশন র‍্যাম্পে পড়ুয়াদের তৈরি নিঁখুত পোশাকের প্রদর্শনী, এনআইএফ গ্লোবালের বার্ষিক অনুষ্ঠানে চোখ ধাঁধানো আয়োজন

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ এপ্রিল ২০২৫ ১৯ : ০১Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: স্টাইল আর ফ্যাশনে চোখ ধাঁধানো মঞ্চ। র‍্যাম্পওয়াকে ঝড় তুলে চলেছেন একের পর শোস্টপার। কারওর পোশাকে ফুটে উঠেছে সুন্দরবনের আনাচেকানাচে জীবন সংগ্রামের ইতিকথা, কেউ ফুটিয়ে তুলেছেন রাজস্থানের উট মেলা থেকে কোনারকের সূর্য মন্দির। কারওর পোশাকে আয়ুর্বেদের ছোঁয়া। আর এই সব অভিনব পোশাকই নিজের হাতে তৈরি করেছেন এনআইএফ গ্লোবালের ছাত্রছাত্রীরা। 

সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়েছে এনআইএফ গ্লোবালের বার্ষিক অনুষ্ঠান। নাম ‘ইলিক্সার ২০২৫’। থিম ছিল 'গ্লোবট্রোটারস রানওয়ে: ফ্যাশন ছুঁয়েছে বিশ্ব'। অর্থাৎ এক ভ্রমণকারী যিনি ভ্রমণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের ঐতিহ্য, পোশাক এবং কৌশল থেকে অনুপ্রেরণা নিয়েছেন। আর এই থিমেই প্রতিষ্ঠানের স্নাতক ডিজাইনাররা তাঁদের নিঁখুত কাজের মাধ্যমে ভারতীয় ঐতিহ্য বিশদে তুলে ধরেছেন। 

শো-তে মোট ১৯টি পর্ব ছিল। র্যাম্প ওয়াকে অংশগ্রহণকারীদের প্রতিটি পোশাকে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে রং, ফেব্রিক, সিলুয়েটের মাধ্যমে অনন্য গল্প বুনেছেন ডিজাইনাররা। শো-তে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বলিউডের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার তথা সলমন খানের ব্যক্তিগত স্টাইলিস্ট অ্যাশলে রেবেলো, নুসরত জাহান, যশ দাশগুপ্ত সহ আরও গ্ল্যামার দুনিয়ার আরও স্বনামধন্য ব্যক্তিত্ব। 

ফ্যাশন ডিজাইনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার অন্যতম ঠিকানা এনআইএফ গ্লোবাল সল্টলেক। যেখানে বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির সঙ্গে সৃজনশীলতার মেলবন্ধনে শিক্ষার্থীদের ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এবং ডিজাইনের ব্যবসায়িক দিকগুলিতে প্রশিক্ষণ দেওয়া হয়। শুধু তাই নয়, দেশ-বিদেশের ফ্যাশন শো থেকে ওয়ার্কশপ, ডিজাইন প্রদর্শনীতে অংশ নিতে পারেন পড়ুয়ারা। সঙ্গে থাকে প্লেসমেন্টের সুযোগও। আর পেশার জগতে এগোনোর এক প্রয়াসই ছিল 'ইলিক্সার ২০২৫'। যা শুধুই ফ্যাশন শো-ই নয়, ছাত্রছাত্রীদের কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ ধাপও বলা চলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া