বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'কংগ্রেস কেবল মৌলবাদীদের তোষণ করেছে, সবচেয়ে বড় প্রমাণ ওয়াকফ', পাল্টা নিশানা প্রধানমন্ত্রী মোদির

RD | ১৪ এপ্রিল ২০২৫ ১৮ : ৫০Rajit Das

আজকাল ওয়েবজেস্ক: ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে সরব বিজেপি বিরোধী দলগুলি। প্রতিবাদে মুখর মুসলিমদের নানা সংগঠন। এর মধ্যেই ওয়াকফ নিয়ে কংগ্রেসের অবস্থানকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মোদি বলেছেন যে, কংগ্রেস কেবল মুসলিম মৌলবাদীদের তোষণ করেছে, নতুন আইনের বিরোধিতাই এর প্রমাণ। তিনি প্রশ্ন তোলেন, কেন দলীয় সভাপতির পদে কংগ্রেস একজন মুসলিমের নাম ঘোষণা করে না? এছাড়াও প্রধানমন্ত্রীর জানতে চান, কংগ্রেস নির্বাচনী টিকিক বিতরণের সময় কেন মুসলিম প্রার্থীদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেনি? 

সোমবার প্রধানমন্ত্রী হরিয়ানার হিসার বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, "বিমানবন্দরটি রাজ্যের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।" সংবিধানের স্থপতি বিআর আম্বেদকরকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন যে, "ডঃ আম্বেদকরের সংগ্রাম তাঁর সরকারকে অনুপ্রাণিত করে। প্রতিটি সিদ্ধান্ত এবং নীতি বাবাসাহেব আম্বেদকরের প্রতি নিবেদিত।"

কংগ্রেসকে নিশানা করে মোদি বলেন, "বিরোধী দল সংবিধানকে ক্ষমতা অর্জনের হাতিয়ার করে তুলেছে। জরুরি অবস্থার সময় ক্ষমতা ধরে রাখার জন্য সংবিধানের চেতনাকে হত্যা করা হয়েছিল। সংবিধান ধর্মনিরপেক্ষ নাগরিক বিধির কথা বলে, কিন্তু কংগ্রেস কখনও তা বাস্তবায়ন করেনি। আজ, উত্তরাখণ্ডে একটি অভিন্ন নাগরিক বিধি কার্যকর করা হয়েছে। দুর্ভাগ্যবশত, কংগ্রেস এর বিরোধিতা করছে। কংগ্রেস কখনও সংরক্ষণের সুবিধা তফশিলি জাতি/উপজাতি এবং অন্য়ান্য অনগ্রসর সম্প্রদায়ের কাছে পৌঁছেছে কিনা তা খতিয়ে দেখার চেষ্টা করেনি।" 

মোদির আরও বলেন, "বাবাসাহেব আম্বেদকর জীবিত থাকাকালীন দল তাঁকে বারবার অপমান করেছে। তারা তাঁকে দু'বার নির্বাচনে হারাতে বাধ্য করেছে। কংগ্রেস তাঁকে উৎখাত করতে চেয়েছিল, তারা তাঁকে সিস্টেম থেকে দূরে রাখার ষড়যন্ত্র করেছিল। তাঁর মৃত্যুর পর, তারা তাঁর স্মৃতি মুছে ফেলার চেষ্টাও করেছিল। বাবাসাহেব সাম্যের পক্ষে ছিলেন, কিন্তু কংগ্রেস সারা দেশে ভোটব্যাঙ্ক রাজনীতির ভাইরাস ছড়িয়ে দিয়েছে।" 

প্রধানমন্ত্রী বলেন, "বিআর আম্বেদকর ধর্মীয় ভিত্তিতে সংরক্ষণ বাতিল করেছিলেন। কংগ্রেসের তোষণের রাজনীতি মুসলিমদেরও ক্ষতি করেছে। কংগ্রেস কেবল কিছু মৌলবাদীকে খুশি করেছে। সমাজের বাকি অংশ অশিক্ষিত এবং দরিদ্র রয়ে গিয়েছে। এই ভুল পদ্ধতির সবচেয়ে বড় প্রমাণ ওয়াকফ আইনে রয়েছে।" 

কংগ্রেস রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ওয়াকফ আইনে ইচ্ছামত পরিবর্তন এনেছে এবং এই পরিবর্তনগুলি সংবিধানকে উল্টে দিয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর। তিনি বলেন, "আমি এই ভোটব্যাঙ্ক ক্ষুধার্ত নেতাদের জিজ্ঞাসা করতে চাই, যদি আপনারা মুসলমানদের কথা ভাবেন, তাহলে কংগ্রেস কেন একজন মুসলিমকে তাদের দলের সভাপতি করেনি? লোকসভা নির্বাচনে ৫০ শতাংশ টিকিট মুসলমানদের দিন। যদি তারা জেতেন, তাহলে তারা তাদের মতামত প্রকাশ করবেন। কিন্তু না, কংগ্রেস ওদের (মুসলিমদের) কিছুই দেবে না। তারা নাগরিকদের অধিকার ছিনিয়ে নেবে। তাদের উদ্দেশ্য কখনও কারও জন্য ভালো কিছু করা ছিল না।"  

সংশোধিত ওয়াকফ আইনের পক্ষে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "লক্ষ লক্ষ হেক্টর জমি ওয়াকফ সম্পত্তি। যদি ওয়াকফ সম্পত্তি সৎভাবে ব্যবহার করা হত, তাহলে মুসলিম যুবকদের সাইকেলের পাংচার মেরামত করে জীবিকা নির্বাহের প্রয়োজন হত না। কিন্তু, এই সম্পত্তি থেকে কেবল কয়েকজন ভূমি মাফিয়া উপকৃত হত। এই মাফিয়ারা দলিত, অনগ্রসর এবং বিধবাদের জমি লুট করছিল। ওয়াকফ আইনে এই পরিবর্তনের পর দরিদ্রদের লুটপাট বন্ধ হয়ে যাবে। নতুন ওয়াকফ আইনের অধীনে, আদিবাসীদের জমি বা সম্পত্তি ওয়াকফ বোর্ড স্পর্শ করতে পারবে না। দরিদ্র মুসলিম এবং পশমন্ডা মুসলিমরা তাদের অধিকার পাবে। এটাই প্রকৃত সামাজিক ন্যায়বিচার।" তিনি বলেন।

প্রধানমন্ত্রীর আক্রমণের পাল্টা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "বিআর আম্বেদকর সর্বদা শিক্ষার গুরুত্বের উপর জোর দিতেন। সরকার ডঃ আম্বেদকরের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে না, বরং বিভিন্ন বড় বড় দাবি করে। তারা (বিজেপি) কেবল কংগ্রেস, নেহেরু জি এবং আমরা এখন পর্যন্ত যা করেছি তার বিরুদ্ধে কথা বলে। কিন্তু, আমি জিজ্ঞাসা করি, বিজেপি এখন পর্যন্ত কী করেছে? বাবাসাহেবের কোন নীতি তারা গ্রহণ করেছে?" 

মহিলা সংরক্ষণ আইনের কথা উল্লেখ করে খাড়গে বলেন, "দু'বছর আগে যখন মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছিল, তখন কংগ্রেস অবিলম্বে সেটি বাস্তবায়নের দাবি জানিয়েছিল। আমাদের দাবি ছিল তফশিলি, জাতি, উপজাতি এবং অন্য়ান্য অনগ্রসর মহিলাদের এতে সংরক্ষণ দেওয়া হোক। এটিই আমাদের লক্ষ্য। আমরা দীর্ঘদিন ধরে এর জন্য লড়াই করে আসছি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া