বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৩ এপ্রিল ২০২৫ ০০ : ৩৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেলের নেটওয়ার্ক বহরের নিরিখে বিশ্বের চতুর্থ। ভারতীয় রেলওয়ে প্রতিদিন গড়ে প্রায় ১৩,০০০ যাত্রীবাহী ট্রেন চালায়। দেশজুড়ে পরিষেবা পান লক্ষ লক্ষ যাত্রী। ফলে ট্রেনের টিকিটের চাহিদাও প্রচুর। তাই টিকিট বুকিং প্রক্রিয়ায় স্পষ্টতা এবং স্বচ্ছতার গুরুত্ব উপলব্ধি করে ট্রেনের টিকেটের ক্ষেত্রে বুকিংয়ের স্ট্যাটাস কোডের ব্যাপারে যাত্রীরা যাতে নিজেরাই অবগত হতে পারেন তা নিয়ে উদ্যোগী রেল।
যখন টিকিট রিজার্ভেশন করা হয়, তখন টিকিটের বর্তমান অবস্থাকে বুকিং স্ট্যাটাস বলা হয়।
PNR (প্যাসেঞ্জার নেম রেকর্ড) হল ১০ অঙ্কের সনাক্তকরণের জন্য একটি নম্বর, যা কোনও যাত্রী ট্রেনের টিকিট অনলাইনে বা অফলাইনে আবেদন করার সময় তৈরি হয়ে যায়। এতে যাত্রীর নাম, লিঙ্গ, বয়স, আসন বরাদ্দ (যদি থাকে), ট্রেনের নাম ও নম্বর, বুকিংয়ের প্রাথমিক অবস্থা, বর্তমান অবস্থা, পৌঁছানোর সময় ও ট্রেনে ওঠার সময়, সোর্স স্টেশন এবং গন্তব্য স্টেশন সহ বিস্তৃত তথ্য থাকে। পি এন আর, প্রতিটি ট্রেন যাত্রার জন্য একটি অত্যাবশ্যকীয় নম্বর, যা থেকে যাত্রীদের অনলাইন বা স্টেশন কিয়স্কের মাধ্যমে সিট রিজার্ভেশনের অবস্থা, আসন সংরক্ষণ এবং যাত্রার বিবরণ জানতে সহায়তা করে। ফলে টিকিটিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন PNR কোড যথাযথভাবে বুঝতে পারা যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
নিম্নোক্ত কোডগুলি সাধারণত ট্রেনের টিকিটিং প্রক্রিয়ায় দেখা যায়...
GNWL (সাধারণ ওয়েটিং লিস্ট): এই তালিকাভুক্ত টিকিটগুলি ওয়েটিং লিস্টে থাকে। যাত্রীরা তাদের কোনও বুকিং বাতিল করলে তবেই সেগুলি নিশ্চিত আসনে বদলে যায়। GNWL-এর ক্ষেত্রে টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এটি ট্রেনের টিকিটের জন্য সবচেয়ে প্রচলিত ওয়েটিং লিস্টগুলির মধ্যে অন্যতম।
PQWL (পুলড কোটা অপেক্ষমান তালিকা): এই ওয়েটিং তালিকা একাধিক ছোট রেলওয়ে স্টেশনের মধ্যে ভাগ করা হয় এবং এটি সেই যাত্রীদের দেওয়া হয়, যারা ট্রেনের যাত্রা শুরুর স্টেশন থেকে শেষ স্টেশনের আগের কোনও স্টেশনে অথবা মধ্যবর্তী যেকোনও দুই স্টেশনের মধ্যে ভ্রমণ করবেন।
RSWL (মধ্যবর্তী স্টেশনগুলি থেকে কাটা টিকিটের অপেক্ষমান তালিকা): কোনও ট্রেনের যাত্রাপথের মাঝের কোনও স্টেশন থেকে যাত্রীদের আসন বুকিং করা হলে এবং সেই আসনগুলি যাত্রা শুরুর স্টেশন থেকে পূরণ না হলে এই RSWL অপেক্ষমান তালিকায় দেওয়া হয়। এই তালিকায় থাকা টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা কম।
RLWL (দূরবর্তী অবস্থানের অপেক্ষমান তালিকা): কোনও ট্রেনের যাত্রাপথে যদি কোনও বিখ্যাত শহর থাকে, তাহলে সেই শহরের জন্য মধ্যবর্তী স্টেশনগুলি থেকে আসন বুকিং এর ক্ষেত্রে এই RLWL অপেক্ষমান তালিকা দেওয়া হয়। এই অপেক্ষমান তালিকাভুক্ত টিকিটগুলিকে অগ্রাধিকার দেওয়া হয় তবে টিকিটের নিশ্চিতকরণ নির্ভর করে টিকিট কেমন বাতিল হচ্ছে তার উপর।
RQWL (অনুরোধের অপেক্ষমান তালিকা): কোনও ট্রেনের দু'টি মধ্যবর্তী স্টেশনের মধ্যে যাত্রা করার জন্য টিকিট বুক করলে এবং সেই টিকিট সাধারণ অথবা পুলড কোটার অন্তর্ভুক্ত না হলে এই RQWL-এর অপেক্ষমান তালিকায় দেওয়া হয়।
টিকিটের অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ-
বুকিং স্ট্যাটাস ছাড়াও, আপনার ট্রেনের টিকিটে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও রয়েছে। যার মধ্যে রয়েছে কোচ নম্বর (উদাহরণস্বরূপ S3, B1), এবং আসন বা বার্থের বিবরণ যেমন LB (লোয়ার বার্থ), MB (মিডল বার্থ - স্লিপার ক্লাসে), UB (উচ্চ বার্থ), SL (সাইড লোয়ার), এবং SU (সাইড আপার)।
উল্লেখ করা প্রয়োজন যে, রিজার্ভেশন তালিকা ট্রেন ছাড়ার প্রায় চার ঘন্টা আগে চূড়ান্ত করা হয় এবং শর্ত সাপেক্ষে চূড়ান্ত যাত্রী তালিকায় অপেক্ষা তালিকার বুকিং নিশ্চিত করা যেতে পারে।
ভারতীয় রেলওয়ে যাত্রীদের ভর্তুকিযুক্ত মূল্যে ট্রেনের টিকিট বিক্রি করে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে, জাতীয় পরিবহন সংস্থা প্রতি বছর সমস্ত শ্রেণীর যাত্রীদের মোট ৫৬,৯৯৩ কোটি টাকা ভর্তুকি দেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?