বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ এপ্রিল ২০২৫ ০০ : ১৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: সুস্থতার জন্য জলপানের কোনও বিকল্প নেই। শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকে সচল রাখতে জলের গুরুত্ব সকলেরই জানা। কিন্তু জানেন কি জলের গুণে কমতে পারে ওজনও। শুধু তাই নয়, জলেই লুকিয়ে রয়েছে ত্বকের জেল্লা থেকে যৌবন ধরে রাখার চাবিকাঠি। হ্যাঁ, ঠিকই পড়ছেন। জাপানিদের ওয়াটার থেরাপিতেই মেলে বিশেষ সুফল। দীর্ঘকাল ধরে এই জলের থেরাপি ব্যবহার করে আসছেন সেদেশের মানুষেরা।
জাপানে জলকে সৌন্দর্যের অন্যতম উপাদান হিসাবে ব্যবহার করা হয়। জাপানের ঐতিহ্যবাহী চিকিৎসার অংশ এই থেরাপি। যার মূল কথা হল, বিশেষ কায়দায় এবং নিয়ম মেনে জলপান। কী এই ‘জাপানি ওয়াটার থেরাপি? জাপানি চিকিৎসকদের মতে, সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে খেতে হবে জল। তবে ঠান্ডা কিংবা খুব গরম নয়, ঘরের তাপমাত্রায় খেলেই মিলবে উপকার। সকালে ঘুম থেকে উঠে তিন থেকে চার গ্লাস জল খেলেই শরীরে মেদ জমার আশঙ্কা অনেকটা কমে যায়। এতে মূলত পেটের চর্বি কমে।
জাপানিরা দাঁড়িয়ে জল পান করাও পছন্দ করেন না। ওয়াটার থেরাপি বলছে, সবসময়ে বসে জল পান করা উচিত। একইসঙ্গে এই থেরাপিতে একবারে অনেকটা জল খাওয়া চলবে না। এক-দুই চুমুক জল পানের পর ২-৩ মিনিটের ব্যবধান দিন। তারপর আবার জল খান। এই থেরাপিতে সকাল, দুপুর ও রাতের তিনবারের ভারী খাবারের পর পরই জল খাওয়ার নিয়ম নেই। অন্তত আধ ঘণ্টার ব্যবধান রেখে তবেই জলপান করতে হবে।
গবেষণায় দেখা গিয়েছে, বেশি জল খেলে মাইগ্রেনের সমস্যা কমে। বিপাকহার বৃদ্ধি করতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতেও ওয়াটার থেরাপি বেশ কার্যকর। এই থেরাপি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। সঙ্গে স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত ঘুমোলে ২-৩ সপ্তাহের মধ্যেই ওজনের পার্থক্য বুঝতে পারবনে। ওয়াটার থেরাপিতে ত্বক এবং চুলের স্বাস্থ্যও ভাল হয়। ফলে দ্রুত বয়সের ছাপ পড়ে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?