শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৩ এপ্রিল ২০২৫ ২২ : ৫৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বেঁচে থাকার জন্য জল অপরিহার্য। পৃথিবীরও তিনভাগ জল, একভাগ স্থল। ফলে জলের গুরুত্ব অপরিসীম। এক লিটার জল কিনতে আমাদের কত খরচ হয়? খুব বেশি হলে ২০ বা ৩০ টাকা। কিন্তু আমাদের পৃথিবীতে এমনও জল আছে যার ৭৫০ মিলিলিটারের দাম প্রায় ৫০ লক্ষ টাকা! অবাক হচ্ছেন তো? গল্প নয়, সত্যি। কেমন সেই জল? কেন এত দাম, কোথায় পাওয়া যায়?
গিনেস বুক অফ রেকর্ডস বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জল হল অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবুটো আমদিগ্লিয়ানি।
এই জলের কেন এত দাম? এবার তা খোলসা করা যাক। অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আমদিগ্লিয়ানি বিশ্বের সবচেয়ে দামি জলের মধ্যে একটি। বোতলবন্দি ওই জল আসে ফ্রান্স এবং ফিজি থেকে। দাবি করা হয়েছে যে, এই পানীয় জলে স্বর্ণভস্ম মেসানো আছে। ৫ গ্রাম স্বর্ণভস্ম থাকে এতে। যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সে জন্যই এই জলের দাম এত বেশি।
এই জলের বোতলের অত্যধিক দামের নেপথ্যে মূল কারণ হল এই কাঁচের বোতলটি ২৪ক্যারেট সোনায় মোড়া রয়েছে। তাছাড়া এই জলের মূল্য নির্ধারণের পিছনে দ্বিতীয় কারণ হল, এটির নকশা করেন বিখ্যাত বোতল ডিজাইনার ফার্নান্দো আলতামিরানো। যিনি প্রয়াত ইতালীয় শিল্পী অ্যামেডিও ক্লেমেন্টে মোদিগ্লিয়ানিকে শ্রদ্ধা জানিয়েছেন।
এই জলের বোতলটি ২০১০ সালের ৪ঠা মার্চে মার্কিন ডলার ৬০,০০০-এ নিলামে বিক্রি হয়৷ এই নিলামটি প্ল্যানেট ফাউন্ডেশন এ.সি. দ্বারা লা হ্যাসিন্ডা দে লস মোরালেস, মেক্সিকো সিটি, মেক্সিকোতে আয়োজিত হয়েছিল৷ এই নিলাম থেকে উত্থাপিত সমস্ত তহবিল প্ল্যানেট ফাউন্ডেশনে গ্লোবাল ওয়ার্মিং মোকাবিলায় জন্য দান করা হয়।
অন্যান্য মিনারেল ওয়াটার ব্র্যান্ড থেকে এই জল কতটা আলাদা? বলা হয়ে থাকে, এই বোতলের জল দু'টি জায়গার ঝর্ণার জলের মিশ্রণ- ফিজি এবং ফ্রান্স। যদিও রিপোর্ট থেকে জানা যায়, এই জলের মধ্যে রয়েছে ৫ গ্রাম অর্থাৎ ২৩ ক্যারেট সোনার ছাই এবং আইসল্যান্ডের হিমবাহের জল। যখন সোনা মিনারেল ওয়াটারের সঙ্গে মিশে যায়, তখন এটি জলে ক্ষারত্ব যোগ করে এবং বিশ্বের অন্য যেকোনও পানীয়ের চেয়ে বেশি শক্তি প্রদান করে। স্বচ্ছতা, স্বাদ এবং মসৃণতায় অন্য পানীয় জলের থেকে আলাদা করে।
এই জল পানের উপকারিতা? এই জল পান করলে উদ্দমী হয়ে ওয়া সম্ভব, ওজন কমে, ত্বক ভাল থাকে। এমনকি তেষ্টা মেটানোতেও এর জুড়ি মেলা ভার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?