বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | দেহের এই সব অঙ্গের ব্যথায় কাবু? কোলেস্টেরল বেড়ে যাওয়ার লক্ষণ নয় তো! নীরব ঘাতককে কীভাবে চিনবেন?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ এপ্রিল ২০২৫ ২১ : ১৪Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, শরীর থাকলে রোগভোগের জ্বালা লেগেই থাকবে। তবে যে কোনও অসুখ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা জরুরি। নচেৎ চুপিসারে ঘনিয়ে আসতে পারে বিপদ।ঠিক যেমন মানুষের দেহে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি কপালে চিন্তার ভাঁজ ফেলে। কারণ এই কোলেস্টেরল বাড়লে হার্ট অ্যাটাক, হার্ট ব্লকেজ, স্ট্রোকের মতো মারণ রোগের ঝুঁকি বাড়ে। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হলে শরীরের বেশ কিছু লক্ষণ বোঝা জরুরি। বিশেষ করে দেহের বেশ কিছু অঙ্গে ব্যথা হলে তা এলডিএল বেড়ে যাওয়ার ইঙ্গিত হতে পারে।

*পায়ে ব্যথা বা খিঁচুনি:  কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির কারণে, পায়ে ব্যথা এবং খিঁচুনি হতে পারে। শরীরে খারাপ কোলেস্টেরল বাড়লে রক্ত প্রবাহ কমে যায়। তাই হাঁটা বা বিশ্রাম নেওয়ার সময় পায়ে ব্যথা, পা  ভারী হওয়া বা খিঁচুনি অনুভূত হতে পারে। 

*বুকে ব্যথা বা চাপ অনুভব: বুকে ব্যথা বা চাপ অনুভব করলে তা কোলেস্টেরলের একটি প্রধান এবং গুরুতর লক্ষণ হতে পারে। আসলে হৃদপিণ্ডের ধমনীতে কোলেস্টেরল জমা হওয়ার ফলে বুকে চাপ পড়ে।  যার ফলে জ্বালাপোড়া বা টানটান অনুভূত হয়। এই ধরনের লক্ষণগুলি হার্ট অ্যাটাক বা করোনারি ধমনী রোগ(সিএডি)-এর হতে পারে।

*ঘাড়, চোয়াল বা কাঁধে ব্যথা: কোলেস্টেরল বাড়লে ঘাড়ের চারপাশে ব্যথা হতে পারে। আসলে, কোলেস্টেরল বৃদ্ধি পেলে পুরো শরীরের রক্তপ্রবাহ বাধা পেতে শুরু করে। যার জন্য ঘাড়ের চারপাশে, চোয়াল এবং কাঁধে অস্বাভাবিক ব্যথা, পেশীতে টান অনুভূত হতে পারে। 

আরও কিছু লক্ষণ:

•    কোলেস্টেরল বেড়ে গেলে হাত ও পায়ে অসাড়তা, ঝিনঝিন বা ঠান্ডা লাগা অনুভব করা যেতে পারে।

•    অনেক সময়ে কোলেস্টেরল বৃদ্ধির কারণে পায়ের রঙও নীল দেখায়।

•    মাথায় ভারী ভাব বা মাথা ঘোরাও কোলেস্টেরলের লক্ষণ।

•    সিঁড়ি বেয়ে ওঠার সময় শ্বাসকষ্ট বা ক্লান্তি বোধ করা কোলেস্টেরল বাড়ার সংকেত হতে পারে। 

•    কোলেস্টেরল বাড়লে চোখের চারপাশে হলুদ বর্ণ বা হলুদ বলয় দেখা দেয়। 

এই ধরনের কোনও রকম লক্ষণ নজরে এলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া