বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিকিৎসককে ধর্ষণের অভিযোগ, আটক আইপিএস আধিকারিক

RD | ১৩ এপ্রিল ২০২৫ ২১ : ০৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিকিৎসককে ধর্ষণের অভিযোগ উঠেছে এক আইপিএস আধিকারিকের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করে পুলিশ। ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরের। 

পুলিশ সূত্রে খবর, শুক্রবার নির্যাতিতা নাগপুরের ইমামওয়াড়া থানায় ওই আইপিএস আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণীর চিকিৎসকের দাবি, ২০২২ সালের নভেম্বরে সমাজমাধ্যমে তাঁদের আলাপ হয়। সমাজমাধ্যমে আলাপের পর ফোন নম্বর বিনিময় হয়। সেই সময় অভিযুক্ত ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। আর তিনি ডাক্তারি পড়ছিলেন। ফোনে তাঁদের প্রায়ই কথা হত। যা থেকে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে। সেই সময়ই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত আইপিএস তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ।

এরপর ইউপিএসসি পরীক্ষায় পাশ করে আইপিএস আধিকারিক হন ওই ব্যক্তি। ততদিনে তরুণীও চিকিৎসক হয়ে গিয়েছেন। তারপর থেকেই নাকি তরুণীর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন অভিযুক্ত। এমনকি বিয়ে করতেও অস্বীকার করেন বলে অভিযোগ তরুণী চিকিৎসকের। 

এরপরই পুলিশের দ্বারস্থ হন তরুণী। আইপিএস আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে, শনিবার আইপিএস আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্ত আইপিএস আধিকারিককে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া