বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রাতে মন্দিরের দরজা বন্ধ, চটে লাল মধ্যপ্রদেশের বিজেপি বিধায়কের ছেলের সহযোগী, পুরোহিতকে মারধরের অভিযোগ

RD | ১৩ এপ্রিল ২০২৫ ১৯ : ০৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রাত তখন প্রায় পৌনে একটা। বন্ধ দোকানপাট, শুনশান রাস্তা। বন্ধ হয়ে গিয়েছে ইন্দোরের প্রসিদ্ধ চামুণ্ডা দেবী মন্দিরের দরজা। সেই সময়ই ১০-১২টি গাড়ি চড়ে ইন্দোরের এক বিজেপি বিধায়কের ছেলের সহযোগিরা এসে মন্দির খোলার জন্য চেঁচামিচি করতে থাকেন। পুরোহিত বেরিয়ে এলে তাঁর কাছে জোরাজুরি চলে। কিন্তু, রাজি হননি পুরোহিত। এতেই বিধায়ক গোলু শুক্লার ছেলে রুদ্রাক্ষ শুক্লার বন্ধুদের আঁতে গা লাগে। এরপরই বিধায়ক-পুত্রের সহযোগিরা চড়াও হন পুরোহিতের উপর। তাঁর উপর মৌখিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ।

চামুণ্ডা দেবী নমন্দিরের তালাবদ্ধ দরজার সামনে রুদ্রাক্ষ এবং তাঁর সঙ্গীদের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপরই বিতর্ক তৈরি হয়। বিধায়ক-পুত্র রুদ্রাক্ষ শুক্লার সহযোগী জিতেন্দ্র রঘুবংশীর বিরুদ্ধে পূজারী উপদেশ নাথের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। লিশ ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় জিতেন্দ্রের বিরুদ্ধে মৌখিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছে।

এফআইআর-এ কেবল জিতেন্দ্রের নাম উল্লেখ করা হয়েছে। রুদ্রাক্ষ শুক্লার নামের কোনও উল্লেখ নেই। পুরোহিত অভিযোগ করেছেন যে, প্রথমে বেশ কয়েকজনের নামে অভিয়োগ করেছিলেন তিনি, তাতে নাম ছিল রুদ্রাক্ষের। কিন্তু অভিযোগ দায়ের করার কিছুক্ষণ পরেই তাঁর কাছে একটি ফোন আসে। ওই ফোনে তাঁকে রুদ্রাক্ষের নাম প্রত্যাহার করার অনুরোধ কার হয়েছিল। কেন তাঁর কাছে এই অনুরোধ? জবাবে বিষয়টিকে 'অভ্যন্তরীণ' বলে জানিয়েছেন পুরোহিত উপদেশ নাথ। তবে একটি ভিডিও বিবৃতিতে পুরোহিত দৃঢ়ভাবে তা করতে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, "আমি কোনও আপস করব না"।

বিধায়কের ছেলের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে প্রশ্নের জবাবে, একজন ঊর্ধ্বতন পুলিশ অধিকারিক বলেন, "আমরা মন্দিরের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি এবং সমস্ত প্রমাণ পরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নেব।" পুলিশ সূত্রে খবর, এফআইআর-এ অভিযুক্তের পূর্ববর্তী অপরাধমূলক রেকর্ড রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া