বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৩ এপ্রিল ২০২৫ ১৮ : ০২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: নৃশংস মুম্বই হামলা। ২০২৮ সালের ২৬ নভেম্বর সন্ত্রাসবাদী ওই হামলায় নিহত হয়েছিলেন ১৬৬ জন নিরাপরাধ মানুষ। ওই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা বর্তমানে এনআইএ হেফাজতে। চলছে জেরা। ওই হামলার জন্য তাহাউর রানাই কি ফোনে কাউকে নির্দেশ দিয়েছিলেন? তা জানতে এখন রানার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে পারে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ।
কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য, জঙ্গি তাহাউর রানার সম্মতি প্রয়োজন হবে। যদি তিনি তা দিতে অস্বীকার করেন, তাহলে এনআইএ আদালতে অনুমতির জন্য আবেদন করতে পারে। নমুনা জমার জন্য চার্জশিটে কণ্ঠস্বরের নমুনা দিতে রানার অস্বীকারের কথা উল্লেখ করবে এনআইএ। যা বিচারের পর্যায়ে ধৃত রানার জন্য সমস্যা তৈরি করতে পারে।
আর রানা কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার অনুমতি দিলে, সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি বিশেষজ্ঞরা এনআইএ সদর দপ্তরে যাববেন এবং তাঁর কন্ঠস্বরের নমুনা নেবেন।
গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণের পর মুম্বই হামলার অন্যতম চক্রী জহ্গি তাহাউর রানাকে নয়াদিল্লিতে এনআইএ সদর দপ্তর সিজিও কমপ্লেক্সের মধ্যে একটি কুঠুরিতে রাখা হয়েছে। সেখানকার সুরক্ষাবলয় মারাত্মক কঠোর। চলছে রানাকে লাগাতার জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের সময় এনআইএ জানতে পেরেছে যে, মুম্বইয়ে আক্রমণ শুরুর আগে তাহাউর রানা দুবাইতে এক ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন। এই হামলার নেপথ্যে ওই রহস্যময় ব্যক্তির ভূমিকা কী? সেই রহস্য উন্মোচনে মরিয়া জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এনআইএ মনে করে দুবাইয়েরক ওই ব্যক্তি ২৬/১১ মুম্বই হামলা প্রসঙ্গে সব জানতেন। এক্ষেত্রে তদন্তের জন্য রানার কন্ঠস্বরের নুমনা সংগ্রহ জরুরি।
১৮ দিনের জিজ্ঞাসাবাদে এনআইএ-এর ২৬/১১ হামলায় পাকিস্তানি নাগরিক ইলিয়াস কাশ্মীরি এবং আবদুর রহমানের সম্ভাব্য ভূমিকা সম্পর্কেও রানার কাছ থেকে জানতে পারে। এছাড়া ওই হামলার মূল ষড়যন্ত্রকারী জাকিউর রহমান লাকভি এবং সাজিদ মজিদ মীরের ভূমিকা সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে এনআইএ সূত্রে খবর।
জেরার প্রথম দিন তাহাউর রানা একেবারেই সহযোগিতা করেননি বলে এনআইএর সূত্রে জানা গিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কর্পসের প্রাক্তন কর্মী রানা তদন্তকারীদের সামনে ঘটনার ধারাবাহিকতা মনে করতে না পারার কথা উল্লেখ করে আসছেন। তবে তিনি জানিয়েছেন, মুম্বইয়ে হামলার আগে সেখানে এক সপ্তাহ ছিলেন। তবে তখন ঠিক কী ঘটেছিল, সেই সূত্র তিনি মনে করতে পারেননি বলেই দাবি করেছেন এনআইএর কাছে।
উল্লেখ্য, ডেভিড হেডলি ওরফে দাউদ গিলানিকে মুম্বই হামলা নিয়ে জানতে এর আগে ২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এনআইএ দল জিজ্ঞাসাবাদ করেছিল। হামলায় তাহাউর রানার ভূমিকা স্পষ্ট হয়। এ জন্য তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত দোষী সাব্যস্ত করেছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?