বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১২ এপ্রিল ২০২৫ ২০ : ৩৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ভারতীয় রেল তৎকাল টিকিট নিয়ে নতুন নিয়ম বের করছে। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট করে জানিয়ে দিল ভারতীয় রেল।
১৫ এপ্রিল থেকেই বদলে যাবে তৎকাল টিকিটের নিয়ম। এই খবর চাউর হতেই চিন্তায় পড়ে গিয়েছিলেন যাত্রীরা। তবে বিষয়টি নিয়ে নিজেদের মত স্পষ্টভাবে জানিয়ে দিল ভারতীয় রেল। তারা জানিয়ে দিল এমন কোনও নতুন নিয়ম তারা জারি করেনি। এবিষয়ে সামাজিক মাধ্যমে বেশকিছু ভুয়ো খবর বের হয়েছে। তবে সাধারণ মানুষ যেন এগুলি নিয়ে চিন্তাভাবনা না করেন।
সমাজমাধ্যমে বেশ কয়েকটি বিভ্রান্তিকর পোস্টের প্রেক্ষিতে এই স্পষ্টকরণ দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। এই সমস্ত পোস্টে দাবি করা হয়েছিল যে, তৎকাল টিকিট বুকিংয়ের সময় এসি এবং নন-এসি ক্লাসের পাশাপাশি এজেন্টদের জন্যও নাকি এই সময় পরিবর্তন করা হয়েছে। আর এরই প্রেক্ষিতে আইআরসিটিসি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছে, 'সমাজমাধ্যম চ্যানেলে বেশ কিছু পোস্ট ঘুরছে এখন, যেখানে দাবি করা হচ্ছে যে তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আলাদা আলাদা সময় ধার্য করা হয়েছে।'
Some posts are circulating on Social Media channels mentioning about different timings for Tatkal and Premium Tatkal tickets.
— IRCTC (@IRCTCofficial) April 11, 2025
No such change in timings is currently proposed in the Tatkal or Premium Tatkal booking timings for AC or Non-AC classes.
The permitted booking… pic.twitter.com/bTsgpMVFEZ
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের নিয়ম অনুসারে, একটি তৎকাল ই-টিকিট একদিন আগেই নির্ধারিত ট্রেনের জন্য কাটা যাবে। ট্রেন যেখান থেকে ছাড়ছে সেই স্টেশন থেকে কাটা যাবে টিকিট তবে যাত্রার দিনে কাটা যাবে না এই তৎকাল টিকিট। এসি ক্লাসের জন্য তৎকাল বুকিং করা যাবে সকাল ১০টা থেকে, নন-এসি ক্লাসের জন্য তৎকাল টিকিট বুকিং করা যাবে সকাল ১১টা থেকে। তবে ফার্স্ট এসি ছাড়া অন্য সমস্ত ট্রেনের কামরার জন্য এই তৎকাল টিকিট কাটা যাবে।
সাধারণ টিকিটের থেকে তৎকাল টিকিটের চার্জ বেশি নেওয়া হয়। এই চার্জ সবসময় স্থির থাকে। আদপে সেকেন্ড ক্লাসের টিকিট মূল্যের ১০ শতাংশ অতিরিক্ত এবং অন্য সমস্ত ক্লাসের কামরার জন্য ৩০ শতাংশ চার্জ অতিরিক্ত নেওয়া হয়ে থাকে যাত্রীদের জন্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?