শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Tips to protect yourself from toxic work Culture in office

লাইফস্টাইল | বিষাক্ত পরিবেশ, বিষাক্ত মানুষ - অফিসে এমন পরিবেশে কাজ করতে হলে নিজেকে রক্ষা করবেন কীভাবে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১২ এপ্রিল ২০২৫ ২০ : ৩১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: স্মৃতি যখন শহরের খ্যাতনামা একটি বেসরকারি অফিসে চাকরি পান তখন স্বাভাবিক ভাবেই নেচে উঠেছিল তাঁর মন। কেরিয়ারের শুরুতেই যদি এমন জায়গায় কাজের সুযোগ মেলে তবে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে এবং কর্মজীবনকে এগিয়ে রাখতে সুবিধা তো হবেই। কিন্তু প্রথম কিছুদিন যেতে না যেতেই ভুল ভাঙে স্মৃতির। বাইরে থেকে যে অফিসের রং এমন ধবধবে সাদা, তার ভিতরে যে এত অন্ধকার তা তিনি কল্পনাও করেননি।

তাঁর ভাল কাজ এবং স্বাধীনচেতা মনোভাবে ক্রমেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখের বালি হয়ে ওঠেন তিনি। শুরু হয় নানা রকম ভাবে তাঁকে হেনস্থা করার চেষ্টা। কখনও গুজব রটিয়ে, কখনও তাঁর ডেস্ক নোংরা করে, কখনও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করে চলতে থাকে হেনস্থা। বারবার বলার পরেও বস বরং তাঁর বিপক্ষেই কথা বলতে থাকেন। সব মিলিয়ে অফিসকে জাহান্নাম তৈরির চেষ্টা চলতেই থেকে।

স্মৃতি একটি কাল্পনিক চরিত্র মাত্র। কিন্তু এই অভিজ্ঞতা মোটেই কাল্পনিক নয়। বহু সংস্থাতেই এহেন বিষাক্ত পরিবেশের মধ্যে কাজ করতে বাধ্য হন কর্মীরা। এই চাপ মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। কীভাবে দূরে থাকবেন এমন পরিবেশ থেকে?

১. স্পষ্ট সীমা নির্ধারণ করুন: অফিসের সহকর্মী বা বসের সঙ্গে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের একটি স্পষ্ট সীমারেখা টানুন। কোন ধরনের আচরণ আপনার কাছে গ্রহণযোগ্য নয় তা স্পষ্টভাবে জানান। প্রয়োজনের অতিরিক্ত কাজ নেওয়া বা ছুটির দিনে অফিসের কাজ করা এড়িয়ে চলুন। আপনার কাজের সময় শেষ হওয়ার পরে অফিসের ইমেল বা মেসেজের উত্তর দেওয়া বন্ধ করুন।

২. বিষাক্ত ব্যক্তিদের সঙ্গে মিথস্ক্রিয়া নৈব নৈব চ: অফিসে এমন কিছু লোক থাকতে পারে যারা ক্রমাগত নেতিবাচক কথা বলে, গুজব ছড়ায় বা অন্যদেরকে হতাশ করে। তাদের সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা বা আলোচনা এড়িয়ে চলুন।

৩. নিজের কাজের উপর মনোযোগ দিন: অফিসের পরিবেশের নেতিবাচকতা থেকে দূরে থাকার একটি ভাল উপায় হল নিজের কাজের প্রতি মনোযোগী হওয়া। যখন আপনি কাজে ডুবে থাকবেন, তখন বাইরের পরিবেশ আপনাকে কম প্রভাবিত করবে।

৪. বিরতি নিন এবং নিজের যত্ন নিন: কাজের ফাঁকে নিয়মিত বিরতি নিন। কিছুক্ষণ হেঁটে আসুন বা অন্য কোনও পছন্দের কাজ করুন যা মনকে সতেজ করে তোলে। অফিসের বাইরে নিজের জন্য সময় বের করুন এবং এমন কিছু করুন যা আনন্দ দেয় এবং মানসিক শান্তি এনে দেয়। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়াম মানসিক স্বাস্থ্যকে ভাল রাখতে সাহায্য করবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া