বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গুটখা চিবোচ্ছেন মহিলা, দেখেই এগিয়ে গেলেন মন্ত্রী, তারপর যা করলে তা ভাইরাল

RD | ১২ এপ্রিল ২০২৫ ১৯ : ১৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের শিবপুরীতে তখন সবেমাত্র শেষ হয়েছে। মঞ্চ থেকে নেমে মন্ত্রী জনসংযোগে ব্যস্ত। সেই সময়ই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার চোখ পড়ে এক মহিলার দিকে! দেখেন প্যাকেট থেকে বার করে ওই মহিলা গুটখা মুখে নিলেন। এরপরই ওই মহিলার দিকে এগিয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী। হাসতে হাসতে সতর্ক করলেন মহিলাকে। যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গত বৃহস্পতিবার খানিয়াধানায় একটি অনুষ্ঠানে, জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া মহিলাকে গুটখা চিবোতে দেখে দ্বিধা না করে তাঁর দিকে এগিয়ে যান। মন্ত্রী মৃদু স্বরে বলেন, "আমি তোমাকে ধরে ফেলেছি! গুটখা খেও না বোন।" এরপর তিনি মহিলাকে তাঁর ব্যাগ থেকে গুটখার প্যাকেটটি বের করতে বলেন। মহিলা তা বের করে দিলে সেটি দলের সোকেদের হাতে দিয়ে ফেলে দিতে বলেন। 

পরিস্থিতি হালকা করতে, মন্ত্রী হাসিমুখে আরও বলেন, "হাসো, তোমার সুপারি আমি নিয়েছি বলে মন খারাপ করো না। খুশি হও এই ভেবে যে তোমার স্বাস্থ্য এখন নিরাপদ।" জ্যোতিরাদিত্যের কথা শুনে  জনতা হাসিতে ফেটে পড়ে।

 

অনলাইনে আপলোড হওয়ার পর থেকে, ভিডিওটি অনেক ব্যবহারকারী ফের শেয়ার করেছেন। ইন্টারনেটের একটি অংশ সিন্ধিয়ার এই পদক্ষেপের প্রশংসা করেছেন।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশজুড়ে সভা সমাবেশ করছেন। এই সপ্তাহের শুরুতে, তিনি মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে গোয়ালিয়রে একটি রেলওয়ে ওভারব্রিজের ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। তিনি শিবপুরী এবং গুনায় বেশ কয়েকটি সমাবেশও করেছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া