শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১২ এপ্রিল ২০২৫ ১৯ : ০৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: একসময় যেমন মোহরা, ফির হেরা ফেরির মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন, তেমনই বর্ডার-এর মতো নজরকাড়া অ্যাকশন ছবিতে দেখা গিয়েছে সুনীল শেট্টিকে। তবে আগের মতো ঘনঘন বড়পর্দায় না এলেও বর্ষীয়ান বলিউড অভিনেতা সুনীল শেট্টি যে এখনও শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান, তা তিনি নিজেই স্বীকার করলেন একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে।
৬৩ তে পা দেওয়া সুনীল নিজের ইচ্ছার কথা বলতে গিয়ে জানান – তিনি একজন "সিক্স প্যাক দাদু" হতে চান। ৬৩ বছর বয়সেও তার এই উদ্দীপনা এবং স্বাস্থ্য সচেতনতা বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। প্রসঙ্গত সুনীলের কন্যা আথিয়া এবং জামাই ক্রিকেটার কে এল রাহুল কিছুদিন আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এদিন নাতনির কথাই উল্লেখ করেছেন সুনীল। জানিয়েছেন, তাঁর ফিটনেস ধরে রাখার ইচ্ছার প্রধান কারণ হল নাতনি। তিনি চান নাতনি যখন বড় হবে, তখন তিনি যেন তার সঙ্গে দৌড়াদৌড়ি করতে পারেন এবং ক্লান্তি ছাড়াই তার সঙ্গে খেলতে পারেন। বয়সের কারণে শরীর যাতে দুর্বল না হয়ে যায় এবং তিনি যেন সতেজ থাকতে পারেন, সেই লক্ষ্যেই নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন সুনীল।
কিন্তু কীভাবে ৬৩ তে পৌঁছেও পেশিবহুল শরীর ধরে রেখেছেন সুনীল?
সুনীল বিশ্বাস করেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরচর্চার ধরন পরিবর্তন করা উচিত। একসময় তিনি পেশি তৈরির জন্য কঠোর পরিশ্রম করতেন, কিন্তু এখন তাঁর লক্ষ্য হল শরীরকে সচল রাখা, শক্তি বজায় রাখা এবং মানসিকভাবে সতেজ থাকা।
* নিয়মিত ব্যায়াম: সুনীল প্রতিদিন প্রায় ৪৫ মিনিট ধরে জিমে ব্যায়াম করেন এবং সপ্তাহে ছয় দিন এই রুটিন মেনে চলেন।
* কার্যকরী প্রশিক্ষণ (ফাংশনাল ট্রেনিং): অভিনেতা এমন ব্যায়ামের উপর বেশি মনোযোগ দেন যা দৈনন্দিন জীবনে শরীরের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বডিওয়েট ব্যায়াম এবং হালকা ওজন তোলা।
* মাইন্ডফুল মুভমেন্ট: তিনি শরীরের প্রতিটি মুভমেন্টের উপর নজর দেন যাতে আঘাত এড়ানো যায় এবং শরীরের সঠিক ভঙ্গি বজায় থাকে।
* অ্যাবস ওয়ার্কআউট: সুনীল প্রায় প্রতিদিনই অ্যাবস বা পেটের পেশীর ব্যায়াম করেন। এর প্রধান কারণ, শরীরের আকার যেন সঠিক থাকে, তিনি যেন কুঁজো না হন এবং হাঁটার সময় যেন অসুবিধা না হয়।
* কার্ডিও: কার্ডিওভাসকুলার ফিটনেস বজায় রাখার জন্য তিনি মাঝেমধ্যেই ট্রেডমিল মেশিনে দৌড়ান সুনীল। এছাড়াও, তিনি বাইরে দৌড়াতেও পছন্দ করেন।
* স্ট্রেংথ ট্রেনিং: হালকা ওজন নিয়ে বিভিন্ন পেশী লক্ষ্য করে ২-৪ সেটের ব্যায়াম করেন অভিনেতা। প্রতিটি সেটে ২০ বার করে রেপস করেন।
সুনীল শেট্টি মনে করেন, শুধু ওজন তোলা নয়, শরীরের নমনীয়তা, সহনশীলতা এবং কোর স্ট্রেংথ বজায় রাখাও জরুরি। তাই তাঁর ওয়ার্কআউটে এই বিষয়গুলির উপরও জোর দেওয়া হয়।
সুনীল জানিয়েছেন ব্যায়ামের পাশাপাশি সময় মেপে খাওয়া দাওয়া করেন তিনি। তাঁর দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ ১৪০০ থেকে ১৯০০ এর মধ্যে থাকে।
সুনীল শেট্টি মনে করেন, অসুস্থ হওয়ার চেয়ে সুস্থ থাকা অনেক সহজ এবং সাশ্রয়ী। সেকারণেই স্বাস্থ্যকর জীবনযাপন করতে চান তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?