বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পাঁঠাবলি দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত একই পরিবারের চার জন, কিন্তু বেঁচে গেল পাঁঠা

AD | ১২ এপ্রিল ২০২৫ ১৮ : ১৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: অনেক দিন ধরেই মানত পূরণ করা হচ্ছিল না। মানত ছিল মন্দিরে দিয়ে মুরগি এবং পাঁঠাবলি দিয়ে পুজো দেবেন। সেই মতো পাঁঠাও জোগাড় করা হয়েছিল। মধ্যপ্রদেশের জবলপুরের এক পরিবারের ছয় জন সদস্য মিলে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল পরিবারেরই চার সদস্যের। কিন্তু আশ্চর্যজনক ভাবে বেঁচে গিয়েছে পাঁঠাটি।

পুলিশ সূত্রে খবর, জবলপুর থেকে ৩০ কিলোমিটার দূরে চরগম্বা-জবলপুর রোডে বৃহস্পতিবার বিকেলে একটি নদীসেতু পার হচ্ছিল গাড়িটি। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেতুর রেলিং ভেঙে গাড়িটি শুকিয়ে যাওয়া নদীতে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। গুরুতর আহত হয়েছেন দু’জন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পরিবারের সঙ্গে থাকা মুরগিটির। কিন্তু বেঁচে গিয়েছে বলির জন্য নিয়ে যাওয়া সেই পাঁঠা।

পুলিশ আরও জানিয়েছে, নিহতেরা নরসিংহপুর জেলার দুলহা দেব মহারাজের মন্দির থেকে প্রতীকী পাঁঠাবলি দেওয়ার পর বাড়ি ফিরছিলেন। তারা গোটেগাঁও থেকে জবলপুর যাচ্ছিলেন তখনই চরগাওয়ানের কাছে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশকে খবর দেওয়া হয় এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। কর্তৃপক্ষকে হতাহতদের উদ্ধারের জন্য গাড়ির দরজা কাটতে হয়।

এক পুলিশ অফিসার আধিকারিক জানিয়েছেন, নিহতদের নাম কিষাণ প্যাটেল, সাগর প্যাটেল, রাজেন্দ্র প্যাটেল এবং মহেন্দ্র প্যাটেল, এরা সকলেই ভেদাঘাট চৌকিতালের বাসিন্দা। আহত মনোজ প্যাটেল (৩৪) এবং জিতেন্দ্র প্যাটেল (৩৫) কে গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া