বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১২ এপ্রিল ২০২৫ ১৮ : ৪১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ভরা মেট্রো স্টেশন। ট্রেনের অপেক্ষায় তখন প্ল্যাটফর্মে যাত্রীরা। আর পাঁচজনের সঙ্গেই সেখানে দাঁড়িয়ে এক যুগল। সকলের সামনেই কোনও ভ্রুক্ষেপ ছাড়াই শরীরী খেলায় মাতলেন ওই যুগল! যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। ঘটনাটি বেঙ্গালুরুর মাদাভারা মেট্রো স্টেশনের।
'কর্নাটক পোর্টফোলিও' নামে এক্স ব্যবহারকারীর তরফে ওই ভাইরাল ভিডিও ক্লিপটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, "বেঙ্গালুরু কি দিল্লি মেট্রো সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছে? নাম্মা মেট্রো স্টেশনে জনসাধারণের বিরক্তিকর আচরণ বেঙ্গালুরুতে শালীনতা নিয়ে প্রশ্ন তুলেছে।"
আরও লেখা হয়েছে যে, "পাবলিক জায়গায় কিছু ব্যক্তি যে ধরনের আচরণ তা দেখে অত্যন্ত হতাশাজনক এবং উদ্বেগজনক। মাদাভারার কাছে নাম্মা মেট্রো স্টেশনে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা অনেককে হতবাক এবং অস্বস্তিতে ফেলেছে। এক যুবককে তাঁর বান্ধবীর সঙ্গে অত্যন্ত অনুপযুক্ত আচরণ করতে দেখা গিয়েছে... বিশেষ করে মেট্রো স্টেশনের মতো একটি পাবলিক জায়গায় এই ধরনের কাজ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।"
এছাড়াও লেখা রয়েছে, "পাবলিক জায়গা সকলের জন্য। এটাকে ব্যক্তিগত স্থান ভাবা অসম্মানজনক এবং লজ্জাজনক। কিন্তু কিছু জনগন সেটাই ভেবে নিয়েছে। তাঁরা লজ্জা এবং শালীনতার ক্রমবর্ধমান অভাবকে প্রতিফলিত করে। তাঁদের আচরণ আশেপাশের মানুষদের প্রতি শ্রদ্ধাশীল নয়।"
ভারাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, এক তরুণী দাঁড়িয়ে রয়েছেন। তাঁর পরনে সাদা রঙের টি-শার্ট ও মানানসই ট্রাউজার। তাঁর ঠিক পিছনদিক ঘেঁসে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। ওই যুবক ধীরে ধীরে তরুণীর টি-শার্টের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দেন। তরুণী স্পষ্ট বুঝতে পারছেন ওই যুবক কী করছেন। কিন্তু চুপ করে রয়েছেন তরুণী, যুবকের স্পর্শ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তিনি, যা ভিডিও-তেই ধরা পড়া তরুণীর অভিব্যক্তিতেই স্পষ্ট। তবে আজকাল.ইন সেই ভাইরাল ভিডিওটি যাচাই করেনি।
बेंगलुरु मेट्रो स्टेशन
— Voice of Humanity (Sacchai ki Awaaz) (@Tarique03988947) April 11, 2025
वायरल वीडियो: जोड़े ने की
प्लेटफॉर्म पर अश्लील हरकत. ????#meradeshbadalrahahai pic.twitter.com/VNPgZk4fEf
এঅই ভিডিও দেখে রাগে অগ্নিশর্মা নেটিজেনরা। একজনের প্রশ্ন, "আমরা কি পরবর্তী প্রজন্মের জন্য এই ধরনের উদাহরণ তৈরি করছি?" আরেকজন লিখেছেন, "জনসাধারণের স্থানে অশ্লীল আচরণের বিরুদ্ধে আরও কঠোর আইন প্রয়োগ করা উচিত।" অন্যএকজন লিখেছেন, "আপনি যদি সত্যিই বিশ্বাস করতেন যে দম্পতির কাজগুলি অনুপযুক্ত বা অগ্রহণযোগ্য ছিল, তাহলে সঠিক পদক্ষেপ ছিল ঘটনাস্থলে হস্তক্ষেপ করা অথবা যথাযথ শাস্তিমূলক ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা।"
নেটিজেনদের একাংশ অবশ্য যুগলের আচরণ চিত্রগ্রহণ এবং শেয়ার করার বিষয়েও নীতিগত প্রশ্ন উত্থাপন করেছেন। লিখেছেন, "আপনি যদি কারও এলোমেলো ক্লিপ আপলোড করেন এবং ধরে নেন যে এটি উল্লেখযোগ্য ক্ষতির কারণ হতে পারে, তবে সঠিক কাজটি করাই কেবল নীতিগত! তিনি সর্বদা আসল ভিডিওটি সরবরাহ করতে পারেন এবং প্রয়োজনে আইনত এটিকে রাজি করতে পারেন! তাদের প্রকাশ্যে নিন্দা করা অন্যায্য! নীতি পুলিশগিরি করা সঠিক কাজ নয়!"
মেট্রোর স্টেশনে যুগলের আচরণ ঘিরে আগেও বিতর্ক হয়েছে। গত বছরের শুরুতে, কলকাতার কালীঘাট মেট্রো স্টেশন প্ল্যাটফর্মে এক দম্পতির চুম্বনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওটি সোশাল মিডিয়া ব্যবহারকারীদের বিতর্কে ইন্ধন জোগায়। বহু মানুষ শালীনতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই ধরনের অন্তরঙ্গ মুহূর্তগুলি ব্যক্তিগত থাকা উচিত বলে মত তাদের। অনেকে আবার যুক্তি দিয়েছিলেন যে, প্রকাশ্যে স্নেহ প্রদর্শন ক্ষতিকারক নয় এবং নিন্দা করা উচিত নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?