বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১২ এপ্রিল ২০২৫ ১৮ : ১২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যপালের তরফ যে সব বিল রাষ্ট্রপতির কাছে বিবেচনার জন্য পাঠানো হচ্ছে সেগুলিকে নিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। গত মঙ্গলবার তামিলনাড়ুর রাজ্যপালের বিচারাধীন বিলগুলিতে সম্মতি স্থগিত রাখার সিদ্ধান্ত বাতিল করে শীর্ষ আদালতের এই বেনজির রায় দিয়েছে। শুক্রবার সেই রায়ের আদেশ জনসমক্ষে প্রকাশ করা হয়েছে।
তামিলনাড়ু মামলার রায় প্রদানের সময় সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছে, সংবিধানের ২০১ অনুচ্ছেদের অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বপালন বিচারবিভাগের পর্যালোচনার আওতাধীন। ২০১ অনুচ্ছেদ অনুসারে, যখন কোনও রাজ্যপাল যদি কোনও বিলে সই না করে রেখে দেন, তখন রাষ্ট্রপতি ঘোষণা করবেন যে হয় তিনি বিলটিতে সম্মতি দেবেন অথবা সম্মতি প্রত্যাহার করবেন। তবে, সংবিধানে কোনও সময়সীমার উল্লেখ নেই। সুপ্রিম কোর্ট বলেছে, রাষ্ট্রপতির কোনও বিল আটকে রাখার ক্ষমতা নেই। হয় তাঁকে সম্মতি দিতে হবে অথবা জানাতে হবে কোথায় সংশোধন প্রয়োজন।
শীর্ষ আদালত আরও বলেছে, "আইনের অধীনে কোনও ক্ষমতা প্রয়োগের জন্য কোনও সময়সীমা নির্ধারিত করা নেই। তার পরেও একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে প্রয়োগ করা উচিত। ২০১ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগকে আইনের এই সাধারণ নীতি থেকে মুক্ত বলা যাবে না।"
দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, তিন মাসের বেশি বিলম্বের ক্ষেত্রে, উপযুক্ত কারণগুলি দর্শাতে হবে এবং সংশ্লিষ্ট রাজ্যকে জানাতে হবে। আদালত আরও বলেছে, যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনও পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে রাজ্যগুলি আদালতের দ্বারস্থ হতে পারবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?