বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১২ এপ্রিল ২০২৫ ১৮ : ০০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন পাকিস্তানি জঙ্গি নিহত হয়েছে। নিহতদের একজন জইশ-ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর কমান্ডার সাইফুল্লাহ। এই জঙ্গিই গত এক বছর ধরে চেনাব উপত্যকা অঞ্চলে জঙ্গি কার্যকলাপে সক্রিয় ছিল। বাকি দুই জঙ্গির নাম ফারমান ও বাশা। ওই দু'জনও জইশের সদস্য।
সংঘর্ষ ঘটে কিশ্তওয়ার জেলার নাইদগাম অরণ্যের ছাত্রু এলাকায়। নিরাপত্তা বাহিনী সুত্রে জানানো হয়েছে, নিহতদের নামে পাঁচ লাখ টাকা করে ইনাম ঘোষণা করা হয়েছিল। বহুদিন ধরে তিন জঙ্গি জঙ্গলের গ্রামগুলিতে আশ্রয় নিয়ে নিরাপত্তা বাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছিল।
জম্মু-কাশ্মীর পুলিশের একজন পদস্থ কর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে নতুন করে অপারেশন শুরু হলে এক জঙ্গি নিহত হয়। বাকি দু'জন লড়াই চালিয়ে যাচ্ছিল। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দু'জনই নিহত হয়। অভিযানে সেনা বাহিনী, আধা সেনা সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের কমান্ডোরা অংশ নেয়। নিরাপত্তা বাহিনী সুত্র জানানো হয়েছে, অভিযানে বিশেষ ভূমিকা পালন করে সেনা হেলিকপ্টার। কপ্টার থেকে বিশেষ ক্যামেরার সাহাযে জঙ্গলের মধ্যে জঙ্গিদের চিহ্নিত করা হয়।
???????? Security forces in ACTION ????
— Megh Updates ????™ (@MeghUpdates) April 12, 2025
Kishtwar — 3 Pakistani terrorists, including Jaish-e-Mohammed (JeM) Commander, KILLED in an Encounter by Indian Army and J&K police.
— Operation still underway. Number may increase further. pic.twitter.com/e3VJua1v7b
সেনাবাহিনীর জম্মু-ভিত্তিক হোয়াইট নাইট কর্পস সোশাল মিডিয়া পোস্টে জানিয়েছে, "খারাপ আবহাওয়া সত্ত্বেও, কিশ্তয়ারের ছাতরুতে চলমান অভিযানে আরও দুই পাকিস্তানি জঙ্গিকে নির্মূল করা হয়েছে। তাদের কাছ থেকে অত্যাধুনিক নানা সমারাস্ত্র-সহ প্রচুর পরিমাণে যুদ্ধের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।"
নিরাপত্তা বাহিনীর কাছে খরব, পাকিস্তানি জঙ্গিদের বড় একটা দল জম্মু-কাশ্মীরের একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে। মনে করা হচ্ছে, শীত বিদায় নেওয়ার সময় সীমান্ত পেরিয়েছে জঙ্গিরা। তারা একাধিক জেলায় এক সঙ্গে হামলার প্রস্তুতি নিয়েছিল বলে মনে করা হচ্ছে। যদিও নিরাপত্তা বাহিনী বহু জঙ্গিকে হত্যা এবং গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গত মাসের গোড়া থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে জম্মু-কাশ্মীরে।
জানা গিয়েছে যে, বুধবার থেকে উধমপুর জেলার বসন্তগড় এবং রামনগর এলাকায় আরও তিনজন সন্ত্রাসবাদীর একটি দলকে খুঁজে বের করার জন্য একটি পৃথক অভিযান চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?