রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | মধ্যবিত্তের স্বস্তি, বেশ খানিকটা কমল এই তিন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সুদের হার, জেনে নিন বিস্তারিত

RD | ১২ এপ্রিল ২০২৫ ১২ : ৩৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আরবিআই রেপো রেট কমানোর পর থেকেই ঋণ সস্তা হওয়ার আশা করা হচ্ছিল। এর উপর নজর ছিল সকলের। তিনটি প্রধান সরকারি ব্যাঙ্ক ঋণ সম্পর্কিত সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাঙ্ক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের ঋণে সুদের হার কমিয়েছে। যা সাধারণ গ্রাহকদের জন্য বড় স্বস্তির। ঋণে সুদ কমার সঙ্গেই ইএমআই এর বোঝাও কমার সম্ভবনা বেড়েছে। 

ইন্ডিয়ান ব্যাঙ্ক:
চেন্নাই-ভিত্তিক ইন্ডিয়ান ব্যাঙ্ক ১১ এপ্রিল থেকে তার রেপো বেঞ্চমার্ক রেট এবং রেপো-লিঙ্কড বেঞ্চমার্ক ঋণের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন ব্যাঙ্কের রেপো বেঞ্চমার্ক রেট ৬.২৫ শতাংশ থেকে কমিয়ে ৬.০০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি আরবিএলআর থেকে কমে ৮.৭০ শতাংশে নেমে এসেছে।

শেয়ার বাজারকে দেওয়া তথ্যে ব্যাঙ্কটি একথা জানিয়েছে। এটি আরবিআই-এর সাশ্রয়ী সুদের হারে ঋণ প্রদানের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই হারগুলি পরবর্তী পর্যালোচনা পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তী পর্যালোচনার সময়সীমা এখনও নির্ধারণ করা হয়নি।

পিএনবি:
দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক, পিএন বি, তার রেপো-লিঙ্কড ঋণের হার ৯.১০ শতাংশ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৮.৮৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাঙ্কটি আরও স্পষ্ট করেছে যে, এর এমসিএলআর এবং বেস রেটে কোনও পরিবর্তন হবে না। কেবলমাত্র যেসব গ্রাহকদের ঋণ আরএলএলআর-এর সঙ্গে সংযুক্ত তারা কম ইএমআই থেকে উপকৃত হবেন।

ব্যাঙ্ক অফ বরোদা:
ব্যাঙ্ক অফ বরোদাও তার অ্যাকাউন্টধারীদের ব্যাপকভাবে স্বস্তি দিয়েছে। গ্রাহকদের সুবিধার্থে এই ব্যাঙ্ক ঋণে সুদের হার ০.২৫ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে, খুচরা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন কম সুদের হারে ঋণ পাবেন। ব্যাঙ্ক এমসিএলআর-এ কোনও পরিবর্তন করেনি।

এর প্রভাব কী হবে?
আরবিআই সুদের হার কমানোর পর, অন্যান্য ব্যাঙ্কগুলিও এইভাবে ঋণের হার কমাতে পারে। এর ফলে ঋণ সস্তা হবে। আরবিআইয়ের আদেশের পর, গৃহ ঋণ, ব্যক্তিগত ঋণ এবং গাড়ি ঋণধারীরা উল্লেখযোগ্য স্বস্তি পেতে পারেন।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া