বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১১ এপ্রিল ২০২৫ ০০ : ৪৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এডাপ্পাডি কে পালানিস্বামী (ইপিএস)-এর নেতৃত্বাধীন এআইএডিএমকে-র সঙ্গে গাঁটছড়া বেঁধে ভোটের লড়াই লড়বে বিজেপি। চেন্নাই থেকে শুক্রবার এই ঘোষণা করলেন বিজেপি অন্যতম শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এই ঘোষণার সময়, শাহের একপাশে বসে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা তথা এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক এডাপ্পাডি কে পালানিস্বামী এবং অন্যদিকে বসে ছিলেন, তামিলনাড়ু রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই।
সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, "কেন্দ্রে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি তথা এনডিএ লড়াই করছে, তেমনই তামিলনাড়ুতে ইপিএস-এর নেতৃত্বেই এআইএডিএমকে এবং বিজেপি জোটবদ্ধভাবে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবে।" একইসঙ্গে শাহ স্পষ্ট কে দেন যে, তামিলনাড়ুতে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ও এআইএডিএমকে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন পালানিস্বামীই।
অমিত শাহ এ দিন দাবি করেন যে, এআইএডিএমকে ১৯৯৮ সাল থেকে এনডিএ-র অংশ এবং প্রধানমন্ত্রী মোদি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতা অতীতে একসঙ্গে কাজ করেছেন। ফলে আগামী ভোটে এনডিএ বিজয়ী হবে। শাহের কথায়, "আমাদের জোট অনেক শক্তিশালী। আমি সম্পূর্ণরূপে আত্মবিশ্বাসী যে এনডিএ বড় জয় পাবে এবং তামিলনাড়ুতে এনডিএ সরকার গঠিত হবে।"
বিজেপি-এআইএডিএমকে জোট শর্তহীন বলে জানিয়েছেন শাহ। ভোটের লড়াইয়ে আসন ভাগাভাগি নিয়ে শাহী-বচন, "আমরা পরে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করব।"
কেন হাঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে জোট গড়ল পদ্ম শিবির? দক্ষিণী রাজ্য তামিলনাড়িতে ডিএমকে শাসক দল, এআইএডিএমকে বিরোদী দল। ফলে বিজেপির উপস্থিতি নেহাতই নগণ্য। তাই আগামী বছরের নির্বাচনে কেন্দ্রের প্রধান শাসকদল যাতে দক্ষিণের এই রাজ্যেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কার্যত তারই একটা বন্দোবস্ত সেরে ফেললেন অমিত শাহ।
শুক্রবার শাসকদল ডিএমকে-কেও নিশানা করেন অমিত শাহ। বলেন, "আসল ইস্যুগুলি থেকে নজর ঘোরানোর জন্য ডিএমকে নেতৃত্ব ও রাজ্য সরকার সনাতন ধর্ম এবং ত্রিভাষা নীতির মতো বিষয়গুলি নিয়ে সুর চড়াচ্ছে। আগামী দিনে মানুষ দুর্নীতি, আইনশৃঙ্খলা সমস্যা, নারী ও দলিতদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভোট দেবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?