বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পেনশন-গ্র্যাচুইটি অনুদান নয়, রাজ্য কোনওভাবেই কেড়ে নিতে পারে না: হাইকোর্ট

RD | ১১ এপ্রিল ২০২৫ ২৩ : ৪৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সরকারি কর্মীদের পেনশন, গ্র্যাচুইটি নিয়ে বড় নির্দেশ দিল ঝাড়খণ্ড হাইকোর্ট। উচ্চ আদালত জানিয়েছে, কোনও রাজ্য সরকাই সরকারি কর্মীর পেনশন, গ্র্যাচুইটি, ছুটি নগদীকরণের টাকার অংশ কেটে নিতে পারে না। এমনকি প্রশাসনিক নির্দেশ থাকলেও তা সম্ভব নয়। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া থেকে অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক রাজকুমার গোনেকরের একটি মামলার শুনানি ছিল শুক্রবার। রাজকুমার বর্তমানে প্রয়াত, কিন্তু তাঁর করা মামলাতেই এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ দিনের আদেশে বিচারপতি বিভু দত্ত গুরু বলেছেন, "একটি স্বীকৃত অবস্থান যে গ্র্যাচুইটি এবং পেনশন অনুদান বা অনুগ্রহ নয়। একজন কর্মচারী তার দীর্ঘ, অবিচ্ছিন্ন, বিশ্বস্ত এবং নির্দোষ পরিষেবার মাধ্যমে এই সুবিধাগুলি অর্জন করেন। সুতরাং এটি একটি কঠোর পরিশ্রমের মূল্য, যা একজন কর্মীর কাছে জমা হয়। এটির প্রকৃতিও সম্পত্তি। তাই সম্পত্তির অধিকার সংবিধানের ৩০০-এ অনুচ্ছেদের অধীনে সুরক্ষিত এবং যথাযথ প্রক্রিয়া ছাড়াই কেড়ে নেওয়া যাবে না।"

মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার বাসিন্দা রাজকুমার গোনেকার এক অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক। ২০২৪ সালের ২০ জুন তিনি প্রয়াত হন। ২০১৮ সালের জানুয়ারিতে তাঁর অবসরের পর, রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগে একটি শোকজ নোটিশ জারি করে। তাঁর পেনশনের অঙ্ক থেকে ৯.২৩ লক্ষ টাকা কেটে নেওয়ার কথা বলে। গোনেকার সমস্ত অভিযোগ অস্বীকার করেন। কিন্তু সেই সময় ছত্তিশগড় সরকার ওই পরিমাণ টাকা কেটেই নেয়।

এরপর গোনেকার ছত্তিশগড় হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানিতে উচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল, রাজ্য সরকার তার অবসরপ্রাপ্ত কর্মীর থেকে ওই টাকা কেটেছে অপরাধের কোনও বিচার বিভাগীয় রায় ছাড়াই। এই পদক্ষেপ ছত্তিশগড় সিভিল সার্ভিস (পেনশন) আইন, ১৯৭৬-কে লঙ্ঘন করে। ওই আইন অনুসারে একমাত্র তখনই কোনও কর্মীর পেনশনের অঙ্ক কেটে নেওয়া যায়, যখন কর্মীটির অপরাধ প্রমাণিত হবে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের বিগত পর্যবেক্ষণের উল্লেখ করে ছত্তিশগড় হাইকোর্ট পেনশনভোগীর পেনশন কেটে নেওয়ার ক্ষেত্রে যুক্তিসঙ্গত সুযোগ দেওয়ার গুরুত্বের উল্লেখ করে। 

ছত্তিগড় হাইকোর্টের নির্দেশ, অবসরপ্রাপ্ত কর্মী গোনেকর প্রয়াত হওয়ায় তাঁর পরিবারকে ৪৫ দিনের মধ্যে কেটে নেওয়া টাকা ফেরাতে হবে রাজ্য সরকারকে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া