বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১১ এপ্রিল ২০২৫ ২৩ : ১০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: নাগরিকদের মৌলিক অধিকারের বিষয়টি খেয়াল রাখা উচিত ইডির। একটি মামলায় পর্যবেক্ষণে এমনই জানিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।
ইডিরই দায়ের করা একটি মামলা থেকেই বিতর্কের সূত্রপাত। ছত্তিশগড়ের নাগরিক আপুর্তি নিগম দুর্নীতির মামলা (এনএএন কেলেঙ্কারি) ছত্তিশগর থেকে দিল্লিতে স্থানান্তরের দাবিতে মামলা দায়ের করেছিল ইডি। আর্থিক প্রতারণা সংক্রান্ত তদন্তকারী সংস্থা ওই মামলাটি দায়ের করে সংবিধানের ৩২ নম্বর ধারা অনুয়ায়ী। ওই ধারায় নাগরিকদের মৌলিক অধিকার সুনিশ্চিত করার কথা বলে হয়েছে। সমস্যা হল ইডি একটি সংস্থা হওয়া সত্ত্বেও নাগরিকদের জন্য প্রণীত আইনে আবেদন করে শীর্ষ আদালতে। যা নিয়েই প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত প্রশ্ন, ইডি কেন ৩২ নম্বর ধারা অনুয়ায়ী আবেদন করল?
এরপরই ভুল বুঝতে পেরে ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু মামলাটি প্রত্যাহার করে নিতে চেয়েছিলেন। যদিও আদালতে তিনি খানিক মসকরা করে বলেন, "ইডির-ও তো মৌলিক অধিকার থাকা উচিত।"
যা শুনে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ বলে, "ইডির যদি মৌলিক অধিকার থেকে থাকে তাহলে ইডিকেও খেয়াল রাখতে হবে, সাধারণ নাগরিকদেরও একইরকম মৌলিক অধিকার আছে।" শেষপর্যন্ত সুপ্রিম কোর্ট, ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুকে আবেদন প্রত্যাহার করার অনুমতি দেয়।
গত বছর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দাবি করেছিল যে, ছত্তিশগড়ের মামলায় প্রাক্তন আইএএস অফিসার অনিল টুটেজা তাঁকে দেওয়া আগাম জামিনের অপব্যবহার করেছেন। তদন্ত সংস্থাটি সম্প্রতি একটি চমকপ্রদ দাবি করেছে যে, ছত্তিশগড়ের কিছু আমলা বহু কোটি টাকার এনএএন কেলেঙ্কারির অভিযোগে উদ্ভূত অর্থ পাচার মামলায় কিছু অভিযুক্তকে বিচার ব্যবস্থায় ছাড় নিশ্চিত করার জন্য একজন হাইকোর্টের বিচারকের সঙ্গে যোগাযোগ করছেন।
পিএমএলএ মামলা ছত্তিশগড়ের বাইরে স্থানান্তরের দাবি ছাড়াও, ইডি অর্থ পাচার মামলায় কিছু প্রভাবশালী অভিযুক্ত ব্যক্তিকে দেওয়া আগাম জামিন বাতিল করার দাবি জানিয়েছে।
২০১৯ সালে, ইডি সিভিল সাপ্লাই কেলেঙ্কারিতে ছত্তিশগড় পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা এবং দুর্নীতি দমন ব্যুরো কর্তৃক দায়ের করা এফআইআর এবং চার্জশিটের ভিত্তিতে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে অভিযোগ দায়ের করে।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে রাজ্যের দুর্নীতি দমন ব্যুরো পিডিএস ব্যবস্থার কার্যকর পরিচালনা নিশ্চিত করার জন্য নোডাল সংস্থা ন্যানের কয়েকটি অফিসে অভিযান চালিয়ে ৩.৬৪ কোটি টাকা বেহিসাবি নগদ অর্থ বাজেয়াপ্ত করলে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) -এর কেলেঙ্কারির বিষয়টি সামনে আসে।
অভিযানের সময় সংগৃহীত চাল এবং লবণের অনেক নমুনার মান পরীক্ষা করা হয়েছিল এবং দাবি করা হয়েছিল যে- সেগুলি নিম্নমানের এবং মানুষের ব্যবহারের অনুপযুক্ত। টুটেজা যখন ন্যানের চেয়ারপারসন ছিলেন, তখন শুক্লা ম্যানেজিং জাইরেক্টর ছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?