বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১১ এপ্রিল ২০২৫ ২১ : ০৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বেলাগাম লিঙ্গ নির্ধারণ ও কন্যাভ্রূণ হত্যার ঘটনা সামনে আসার পরই পদক্ষেপ করল বিজেপি শাসিত হরিয়ানা সরকার। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে টাস্কফোর্স গঠন করা হয়েছে। পাশাপাশি ৩০০টি স্বাস্থ্যকেন্দ্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।
নারী ক্ষমতায়নকে বিবেচনা করে ২০১৫ সালে এই হরিয়ানার পানিপথে 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, প্রতি বছরই দেখা যাচ্ছিল যে, হরিয়ানায় ছেলের তুলনায় মেয়েদের জন্মহার ব্যাপকভাবে কমছে। ২০১৯ সালে ১০০০ জন ছেলের তুলনায় মেয়ের জন্ম হার ছিল ৯২৩ জন। ২০২৪ সালে তা আরও কমে দাঁড়ায় ৯১০। এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের তদন্তে উঠে আসে কীভাবে হরিয়ানায় পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় বেলাগাম কন্যাভ্রূণ হত্যার ঘটনা ঘটছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।
রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্সের সদস্য করা হয়েছে, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের। এই টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশন-হরিয়ানার পরিচালক ডঃ বীরেন্দ্র যাদব। লিঙ্গ বৈষম্য নিয়ে ডাঃ বীরেন্দ্র যাদব বলেন, "বিষয়টি প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই ২৩ টি স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। এই কেন্দ্রগুলিতেই গর্ভপাত করানো হত। পাশাপাশি ভ্রূণ নির্ধারক এমটিপি কিট অনলাইনে বিক্রি করে এমন ১৭টি বিক্রেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।"
এছাড়াও শাস্তিমূলক পদক্ষেপ হিসাবে ১২টি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি হিসার জেলার নোডাল অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। নোটিস জারি করা হয়েছে একাধিক স্বাস্থ্য আধিকারিককে। রাজ্যের মধ্যে সবচেয়ে খারাপ লিঙ্গ অনুপাত রয়েছে এমন তিনটি কমিউনিটি হেলথ সেন্টারের শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে চার্জসিট দাখিল করা হয়েছে। পাশাপাশি ৫টি জেলার পিএনডিটি নোডাল অফিসারদের বদলি করা হয়েছে।
পাশাপাশি বহু আইভিএফ এবং আল্ট্রাসাউন্ড কেন্দ্রগুলিকে তদন্তের আওতায় রাখা হয়েছে। কোনও অভিযোগ সামনে এলেই তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মামলা দায়ের হয়েছে অবৈধ গর্ভপাতের সঙ্গে জড়িত এজেন্টদের বিরুদ্ধেও।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের অন্তরতদন্তে জানা গিয়েছে, দুই কন্যার মা পূজা তৃতীয়বার গর্ভবতী হওয়ায় তাঁর শ্বশুরবাড়ির লোকেরা গর্ভস্থসন্তানের লিঙ্গ নির্ধারণ করেন। দেখা যায় পূজার তৃতীয় সন্তান কন্যা। অভিযোগ এরপরই শ্বশুর বাড়ির লোকেতা তাঁকে গর্ভপাতের জন্য চাপ দেন। এই অবস্থায় পূজা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে এসে ওই সন্তানের জন্ম দেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর লিঙ্গ নির্ধারনকারী অভিযুক্ত চিকিৎসক-সহ গোটা চক্রের বিরুদ্ধে তদন্তে নামে পুলিশ প্রশাসন।
সেই সঙ্গেই লিঙ্গ নির্ধারণ ও গর্ভপাত আটকাতে আশা কর্মীদের সাহায্যে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। একাধিক কন্যা সন্তান রয়েছে এমন গর্ভবতী মহিলাদের তদারকি করার জন্য আশা কর্মীদের নিযুক্ত করা হচ্ছে। এবং কন্যা সন্তানের জন্মের পর সেই মাকে ১,০০০ টাকা উপহার দিচ্ছে সরকার। কমপক্ষে একটি কন্যা সন্তান সহ প্রায় ৬২,০০০ গর্ভবতী মহিলাকে ১০৪ হেল্পলাইনের মাধ্যমে পরামর্শ দেওয়া হচ্ছে।
হরিয়ানা সরকার দাবি করেছে যে, চলতি বছরের মার্চ মাস থেকে লিঙ্গ অনুপাত প্রতি ১,০০০ ছেলের মধ্যে ৯১১ জন মেয়ে হয়েছে। অর্থাৎ, ১ জন করে কন্যা সন্তানের সংখ্যা বেড়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?