শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | গরমে ঘন ঘন গ্যাস-অম্বল, পেটের সমস্যা লেগেই রয়েছে? নিয়মিত ৫ কৌশল মেনে চললেই থাকবেন সুস্থ

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১১ এপ্রিল ২০২৫ ২০ : ৩৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: তীব্র গরমের প্রভাব পড়ে আমাদের শরীরেও। এই সময় ডিহাইড্রেশনের কারণে কখনও কোষ্ঠকাঠিন্য, আবার কখনও ডায়েরিয়ার ভোগেন অনেকে। গরম বেশি পড়লে মূলত হজম প্রক্রিয়া ব্যাহত হয়।  সেইসঙ্গে থাকে ব্যাকটেরিয়া ও ভাইরাসের প্রভাব। সবকিছু মিলিয়ে প্রায়ই পেটের সমস্যা মাথাচাড়া দেয়। আর গুরুপাক খাওয়াদাওয়া করলে তো কথাই নেই! মুঠো মুঠো ওষুধই তখন ভরসা। বিশেষ করে শিশুদের পেটের সমস্যা লেগেই থাকে। সেক্ষেত্রে কয়েকটি কৌশল মেনে চললেই সুস্থ থাকতে পারবেন। 

* হাইড্রেটেড থাকুন: গরমে ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে। ঘামের মাধ্যমে শরীর থেকে জল বেরিয়ে যায়। বমি, ডায়ারিয়া হলে জলশূন্যতা হতে পারে। দেহে সোডিয়াম, পটাশিয়ামের ভারসাম্যও নষ্ট হতে পারে। তাই গরমে পর্যাপ্ত জল পান করা জরুরি। পানীয় জল ছাড়াও মাঝে মাঝে ওআরএস, ডাবের জল খেতে পারেন। 

* ডায়েটে রাখুন দই: অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খান। টক দই অন্ত্রে ভাল ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়াতে সাহায্য করে। এই গরমে ডায়ারিয়ার সমস্যা দূর করতে টক দই খান। এতে শরীর ঠান্ডাও থাকবে।

* চা-কফি কম খান: দুগ্ধজাত এবং ক্যাফেইন এই দু'রকম খাবারেই পাচনতন্ত্রের সমস্যা হয়। গরমে এই সব খাবারে পেটে জ্বালাপোড়া হতে পারে। চাইলে গ্রিন টি কিংবা ব্ল্যাক টি খেতে পারেন। তবে তাও পরিমাণে অল্প খান। 

* সহজপাচ্য খাবার খান: গরমে হালকা খাবার খান। যে সব খাবার সহজেই হজম হয়ে যায়, সেগুলো খাওয়া চেষ্টা করুন। নিরামিষ খাবার বেশি খেতে পারেন। এতে হজম দ্রুত হবে। তবে দেহে প্রোটিনের ঘাটতি যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন। 

* প্রক্রিয়াজাত, তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন: গরমে ভাজাভুজি, অত্যধিক তেল-মশলাযুক্ত এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। প্রক্রিয়াজাত খাবারে অনেক রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে। এ সব প্রক্রিয়াজাত খাবারের কারণে হজমের সমস্যার পাশাপাশি পরিপাকতন্ত্র কর্মক্ষমতা হারাতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া