শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১১ এপ্রিল ২০২৫ ১৯ : ৫৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অতিমারি নিয়ে ফের সতর্কবার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। তিনি জানিয়েছেন, পরবর্তী অতিমারি আসবেই কি সেটা বিচার্য বিষয় নয়, বরং কখন আসবে সেটাই বিষয়। এটি ২০ বছর পরেও আসতে পারে বা আগামীকালও আসতে পারে। কিন্তু এর আগমন অনিবার্য। তাঁর এই ঘোষণা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে।
হু-এর বৈঠকে তাঁর বক্তব্যে জোর দিয়ে তিনি বলেন, "বিশ্বে পরবর্তী অতমারি কেবল একটি তাত্ত্বিক সম্ভাবনা নয়। বরং এটি বৈজ্ঞানিক দিক থেকে অনিবার্য। অতএব, দেশগুলিকে অবিলম্বে এই আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতি থাকতে হবে।"
গেব্রিয়েসাস উল্লেখ করেন যে, বিভিন্ন দেশের সরকার বর্তমানে অতিমারির হুমকিকে উপেক্ষা করে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সঙ্কটের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত। বিশ্ব যখন যুদ্ধ এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে লড়াই করছে, তখন জনগণ এবং সরকার উভয়ই কোভিডকে অতীত হিসেবে ধরে নিয়েছে। তবে, তিনি জোর দিয়ে বলেন যে, পরবর্তী অতিমারি এই সমস্যাগুলির সমাধানের জন্য অপেক্ষা করবে না। এটি যেকোনও সময় আঘাত হানতে পারে।
গেব্রিয়েসাস কোভিড-১৯ অতিমারির ধ্বংসাত্মক প্রভাবের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কোভিডকালে আনুষ্ঠানিকভাবে ৭০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। যদিও হু-র অনুমান, প্রকৃত সংখ্যাটি ২০ কোটিরও বেশি। বিশ্ব অর্থনীতিও সমানভাবে প্রভাবিত হয়েছিল। বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে ১০ ট্রিলিয়ন ডলার। এই বিশাল ধ্বংসযজ্ঞ বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। এমন একটি বিষয়ে সরকারকে বিলম্ব না করে অগ্রাধিকার দিতে হবে।
তাঁর মতে পরবর্তী প্রাদুর্ভাবের পূর্বেই একটি অতিমারি চুক্তির প্রয়োজন। এই ধরনের চুক্তি বিশ্বব্যাপী সরকারগুলিকে মহামারি জন্য প্রস্তুতি এবং মোকাবিলার জন্য একে অপরকে সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করবে। তিনি বিশ্বব্যাপী মহামারি প্রতিরোধ, সুরক্ষা, প্রস্তুতি, নিরাপত্তা এবং ব্যবস্থাপনার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি আইনত বাধ্যতামূলক আন্তর্জাতিক কাঠামোর আহ্বান জানান। এই চুক্তির মাধ্যমে জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করে, অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে সকল জাতির জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা উচিত।
গেব্রিয়েসাস জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলিকে একটি সর্বজনীন চুক্তি স্বাক্ষরের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিদের তিনি গত সাড়ে তিন বছরে যে অগ্রগতি হয়েছে তার কথা স্মরণ করিয়ে দেন এবং চুক্তিটি চূড়ান্ত করার জন্য উৎসাহিত করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?