বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১১ এপ্রিল ২০২৫ ১৮ : ৫৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: একদিনের সফরে তামিলনাড়ু পৌঁছে গিয়েছেন অমিত শাহ। বৃহস্পতিবার রাতেই তিনি সেখানে পৌঁছেছেন। দলীয় সূ্ত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে জরুরি বৈঠক সারবেন শাহ। বৈঠকের পরেই তামিলনাড়ু বিজেপিতে একটি বড়সড় নেতৃত্ব বদলের ঘোষণা করা হতে বলে দাবি সূত্রের।
একদিনের সফরে একটি বেসরকারি হোটেলে রাজ্য বিজেপির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে বৈঠক সারতে পারেন শাহ। তারপরে দু'টি মন্দির পরিদর্শন এবং রাজ্যের আরএসএস মতাদর্শী এস গুরুমূর্তি-র সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে আপাতত।
শাহের সফরের সময়টি তাৎপর্যপূর্ণ, কারণ বিজেপির রাজ্য সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এটি। এর ফলে বর্তমান প্রধান এবং দক্ষিণে দলের বিশিষ্ট মুখ কে আন্নামালাইকে সরিয়ে দেওয়া হতে পারে কি না তা নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। প্রসঙ্গত শাহ তামিলনাড়ু পৌঁছনোর আগেই রাজ্য প্রেসিডেন্ট নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে তামিলনাড়ু বিজেপি
দলের এক প্রবীণ নেতা সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "আমরা পরবর্তী বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সাধারণত, আমরা ভোটের এক বছর আগে থেকে আমাদের প্রাথমিক কাজ শুরু করি এবং অমিত শাহের সফর আমাদের আরও উজ্জীবিত করবে।"
দলের মহিলা মোর্চার জাতীয় সভাপতি এবং কোয়েম্বাটুর দক্ষিণের বিধায়ক ভানাথি শ্রীনিবাসন বলেন, "একদিনের সফরে রাজ্যে ক্ষমতাসীন ডিএমকে-র বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যাচারের পাল্টা দিতে পারেন অমিত শাহ।"
যদিও বিজেপি আনুষ্ঠানিকভাবে এই সফরকে দলের নিয়মিত কাজের অংশ বলে অভিহিত করেছে। গত মাসে অমিত শাহের সঙ্গে এআইএডিমকে-র সাধারণ সম্পাদক এডাপ্পাডি কে পালানিস্বামী (ইপিএস)-র বৈঠকের পর থেকেই আন্নামালাইকে সরানোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, বৈঠকে আন্নামালাইকে পদ থেকে সরিয়ে দেওয়া বা তাঁর ক্ষমতা কমানোর কথা শাহকে বলেছেন ইপিএস।
শীর্ষ পদের জন্য প্রাথমিকভাবে যে নামগুলি সামনে উঠে এসেছে তার মধ্যে রয়েছেন আন্নামালাই, নৈনার নাগেন্দ্রন, তামিলিসাই সৌন্দর্যরাজন এবং ভানাথি শ্রীনিবাসন। তামিলিসাই পূর্বে দলের প্রেসিডেন্ট পদে ছিলেন। তবে, মনোনয়নের সার্কুলারে বর্ণিত বিজেপির বর্তমান নিয়ম অনুসারে, নৈনার নাগেন্দ্রন (যিনি ২০১৭ সালে দলে যোগ দিয়েছিলেন) এবং আন্নামালাই (যিনি ২০২১ সালে যোগ দিয়েছিলেন) উভয়কেই অযোগ্য ঘোষণা করা হয়েছে, কারণ প্রার্থীদের কমপক্ষে দশ বছর ধরে মৌলিক সদস্য থাকতে হবে। তবে দলীয় সূত্রের দাবি, প্রয়োজন মনে করলে নিয়ম সংশোধন করা যেতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?