শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ১০ এপ্রিল ২০২৫ ২৩ : ৪১Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং আরও ১৭ জনের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিশেষ বিচারক মহম্মদ জাকির হোসেন গালিব বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের দাখিল করা চার্জশিট গ্রহণ করে এই পরোয়ানা জারি করেন।
দুদকের কৌঁসুলি মীর আহম্মেদ সালাম বলেন, “বিচারক আসামিদের অনুপস্থিতির কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং মামলার পরবর্তী শুনানির জন্য ৪ মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।”
২০২৫ সালের ১২ জানুয়ারি শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে এই মামলা দায়ের করে দুর্নীতি দমন শাখা। অভিযোগ অনুযায়ী, রাজধানীর বুকে পূর্বাচল আবাসিক প্রকল্পে একটি প্লট "প্রতারণামূলকভাবে ও বেআইনিভাবে" বরাদ্দ নেন তাঁরা।
চার্জশিটে বলা হয়েছে, “দুর্নীতিপরায়ণ উদ্দেশ্যে” পুতুল তাঁর তৎকালীন প্রধানমন্ত্রী মা শেখ হাসিনার প্রভাব খাটিয়ে, রাষ্ট্রায়ত্ত সংস্থা রাজউককে এড়িয়ে নিজের নামে প্লট বরাদ্দের আবেদন করেন, যা প্রচলিত আইন ও নীতির সুস্পষ্ট লঙ্ঘন।
পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের পরিচালক হিসেবে নয়াদিল্লিতে দায়িত্ব পালন করছেন।
এদিকে, এর একদিন আগেই দুর্নীতি দমন শাখা ঘোষণা করে, তারা শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও প্রাক্তন প্রধান সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর বিরুদ্ধে “মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন” উপলক্ষে প্রায় ৪,০০০ কোটি টাকা রাষ্ট্রের অর্থ অপচয় সংক্রান্ত একটি নতুন তদন্ত শুরু করেছে।
তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে এবং তথ্য সংগ্রহ চলছে বলে জানিয়েছে শাখা।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং গুম করার অভিযোগে আরও দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
এই ট্রাইব্যুনালটি মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগীদের বিচারের জন্য গঠিত হয়েছিল। তবে এখন দেশের বর্তমান ও প্রাক্তন উচ্চপর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধেও সেখান থেকে মামলার মুখোমুখি করা হচ্ছে।
দুর্নীতি দমন শাখার চেয়ারম্যান মহম্মদ আব্দুল মোমেন এক বিবৃতিতে বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী হলেও শেখ হাসিনা একজন সাধারণ দুর্নীতিবাজের চেয়ে আলাদা নন। একজন পলাতক দুর্নীতিবাজকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সবার ক্ষেত্রেই এক।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?