শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনে শুরু হল IncubES 2025, জাতীয় ইনভেস্টর-স্টার্টআপ সম্মেলন

AD | ১০ এপ্রিল ২০২৫ ২৩ : ৩৮Abhijit Das

আজকাল ওয়েবেডেস্ক: বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের উদ্যোগে আয়োজিত IncubES 2025– জাতীয় ইনভেস্টর-স্টার্টআপ সম্মেলনের উদ্বোধন হল বৃহস্পতিবার। টেকনো ইন্ডিয়া গ্রুপ (TIG)-এর উদ্যোগে আয়োজিত তিনদিনের এই সম্মেলন নতুন উদ্যোগ, বিনিয়োগ এবং শিল্প-শিক্ষা সহযোগিতার মেলবন্ধনের এক অসাধারণ মঞ্চ।

IncubES 2025-এ উল্লেখযোগ্য সংখ্যক নারী উদ্যোক্তার সক্রিয় অংশগ্রহণ নজর কেড়েছে। যা ভারতের ব্যবসায়িক পরিমণ্ডলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শুধু পশ্চিমবঙ্গই নয়, অন্যান্য রাজ্য থেকেও উদ্যোগপতিদের ব্যাপক অংশগ্রহণ এই সম্মেলনের জাতীয় গুরুত্বকে তুলে ধরেছে। উদ্যোক্তাদের জন্য তাঁদের ব্যবসায়িক মডেল উপস্থাপন করে বিনিয়োগের সুযোগ পাওয়ার এই মঞ্চটি তৈরি করে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন একটি পথপ্রদর্শক ভূমিকা নিয়েছে। পশ্চিমবঙ্গের কোনও অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের তরফে এমন উদ্যোগের মধ্যে এটি প্রথম সারির একটি।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক টেকনো ইন্ডিয়া গ্রুপ-এর এমডি ও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরার চ্যান্সেলর শ্রী সত্যম রায়চৌধুরী, নিজে উপস্থিত থাকতে না পারলেও, একটি বিশেষ বার্তায় তিনি বলেন, “IncubES 2025 একটি দূরদর্শী উদ্যোগ যা সহানুভূতিশীল নেতৃত্ব, টেকসই ব্যবসা, অন্তর্ভুক্তিকরণ এবং নারীর ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে নিয়ে আসে। এই মঞ্চে নতুন ধারণাগুলি বাস্তব রূপ নিতে পারে। এটিই এর সবচেয়ে বড় সাফল্য।”

টেকনো ইন্ডিয়া গ্রুপের গ্রুপ সিইও ড. শঙ্কু বোস তাঁর বক্তব্যে টেকনো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে উদ্ভাবনের সম্ভাবনা এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্ভাবনী প্রকল্পগুলির সাফল্যের কথা তুলে ধরেন।

TINT-এর অধ্যক্ষ ড. অয়ন চক্রবর্তী টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের উদ্ভাবনী ও ব্যবসায়িক পরিকাঠামো সম্পর্কে আলোকপাত করেন এবং IncubES-কে প্রতিষ্ঠানের বার্ষিক ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসেবে ঘোষণা করেন।

আইআইটি খড়গপুর-এর অধ্যাপক ও TIG-র I&E কার্যক্রমের প্রধান পরামর্শদাতা ড. সিদ্ধার্থ দাস IncubES-এর ভূয়সী প্রশংসা করে বলেন, “ভারতের স্টার্টআপ পরিবেশ আজ নতুনদের জন্য অশেষ সম্ভাবনার দুয়ার খুলে রেখেছে। প্রয়োজন শুধু অধ্যাবসায় আর সঠিক দিকনির্দেশ।”

প্রাক্তন বিমানবাহিনী প্রধান ও অসম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এয়ার চিফ মার্শাল (অবসরপ্রাপ্রত) অরূপ রাহা নিজের অভিজ্ঞতা থেকে উদ্যোক্তা হওয়ার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা ও তা অতিক্রমের উপায় নিয়ে বক্তব্য রাখেন এবং TINT-এর এই প্রয়াসের প্রশংসা করেন।

বামাল লোরির এম.ডি. ও IncubES 2025-এর প্রধান পৃষ্ঠপোষক শ্রী অধিপনাথ পালচৌধুরী তাঁর বক্তব্যে পরিবেশ-বান্ধব ও দীর্ঘস্থায়ী ব্যবসায়িক মডেল তৈরির তাৎপর্য ব্যাখ্যা করেন।

উদ্বোধনী পর্বের শেষে TINT-এর Business Incubation Officer অধ্যাপিকা ঈপ্সিতা ঘটক এই জাতীয় স্তরের সম্মেলনের সফল আয়োজনের জন্য তাঁর টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পপতি, শিক্ষাবিদ ও কর্পোরেট প্রতিনিধিদের উপস্থিতি এই মঞ্চকে আরও সমৃদ্ধ করে তোলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া