রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ১০ এপ্রিল ২০২৫ ২৩ : ৩৭Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে ওয়াকফ (সংশোধন) আইন, ২০২৫-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, এই আইন পাস হওয়ার প্রক্রিয়ায় গুরুতর সাংসদীয় অনিয়ম হয়েছে এবং তা ভারতীয় সংবিধানে বর্ণিত একাধিক মৌলিক অধিকারের পরিপন্থী।
মৈত্র ৯ই এপ্রিল তাঁর পিটিশন দাখিল করেন। তাতে তিনি অভিযোগ করেন, "ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট গ্রহণ এবং তা সংসদে পেশ করার ক্ষেত্রে সভাপতিকে কেন্দ্র করে বহু নিয়ম লঙ্ঘন হয়েছে। বিরোধী সাংসদদের ভিন্নমত সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে এবং তা রিপোর্ট থেকে বিনা ব্যাখ্যায় বাদ দেওয়া হয়েছে।"
এই আইনটি সংবিধানের ১৪ (সমতার অধিকার), ১৫(১) (বৈষম্যের বিরুদ্ধে অধিকার), ১৯(১)(ক) ও (গ) (মত প্রকাশ ও সংগঠনের অধিকার), ২১ (ব্যক্তিগত স্বাধীনতা), ২৫ ও ২৬ (ধর্মীয় স্বাধীনতা), ২৯ ও ৩০ (সংখ্যালঘু অধিকার) এবং ৩০০ক (সম্পত্তির অধিকার) অনুচ্ছেদের লঙ্ঘন করে বলে মামলায় দাবি করা হয়েছে।
অন্যদিকে, প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন একটি তিন বিচারপতির বেঞ্চ— যাতে রয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার ও কে.ভি. বিশ্বনাথন— এই সংক্রান্ত মোট দশটি মামলা ১৬ই এপ্রিল শুনানির জন্য তালিকাভুক্ত করেছেন।
এই মামলাগুলোর মধ্যে রয়েছে এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসির আবেদনের পাশাপাশি আপ নেতা আমানতুল্লাহ খান, আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা, সিপিআর (Association for Protection of Civil Rights), জামিয়াত উলামা-ই-হিন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, ডিএমকে, কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি ও মহম্মদ জাওয়েদের পিটিশন।
সামাজবাদী পার্টির সাংসদ জিয়া-উর-রহমান বারকও সম্প্রতি একই বিষয়ে পিটিশন দায়ের করেছেন।
এখন বিরোধীদের সবার নজর ১৬ এপ্রিলের দিকে, যেদিন সুপ্রিম কোর্টে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি, সেই দিকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?