বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ইনস্টাগ্রামে আলাপের এক সপ্তাহের মধ্যেই অন্য ব্যক্তিকে বিয়ে! স্ত্রীর কীর্তিতে হতবাক স্বামী

AD | ১০ এপ্রিল ২০২৫ ২১ : ৫৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহ আগেই ইনস্টাগ্রামে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়েছিল। তাঁর সঙ্গেই বিয়ে সেরে নিলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে কর্নাটকের নীলামঙ্গলম শহরে। স্ত্রীর কীর্তিতে হতভম্ব ওই মহিলার স্বামী। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় হতচকিত। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলার স্বামী।

ওই মহিলার নাম নেত্রবতী। স্বামী রমেশের সঙ্গে নীলামঙ্গলমের রাঘবেন্দ্রনগরে থাকতেন। দু'জনের একটি পুত্র সন্তানও রয়েছে। বয়স ১২ বছর। পেশায় ট্রাকচালক রমেশ কর্মসূত্রে প্রায়শই বাইরে থাকেন। ছেলের দেখাশোনা করতেন নেত্রবতীই। 

পুলিশ সূত্রে খবর, ১৫ দিন আগে নেত্রবতী রমেশের কাছে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। রমেশের বিরুদ্ধে অভিযোগ, স্ত্রীকে হেনস্থা করছেন তিনি। নীলামঙ্গলম পুলিশ দু'জনের সঙ্গে কথা বলে বিবাদ মেটায় দম্পতির। রমেশের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর আট দিনের মাথায় সন্তোষকে বিয়ে করে নিলেন নেত্রবতী। সন্তোষের সঙ্গে এক সপ্তাহ আগেই ইনস্টাগ্রামে পরিচয় হয়েছিল তাঁর। 

রমেশ জানিয়েছেন, ইনস্টাগ্রামের পোস্ট দেখেই নেত্রবতী এবং সন্তোষের বিয়ের সম্পর্কে জানতে পারেন তিনি। এরপরেই বিধ্বস্ত হয়ে পড়েছেন।

আশ্চর্যের বিষয়, তাঁদের ১২ বছরের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রমেশের পরিবারের অভিযোগ, নেত্রবতী ছেলেকে কোথায় রেখেছেন সেই বিষয়ে কিছুই জানাচ্ছেন না। 

পুলিশ এবং উকিল নিয়ে রমেশের বাড়িতে নিজের জিনিসপত্র নিতে পৌঁছতেই নেত্রবতীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান প্রতিবেশীরা। রমেশ বলেন, "নানা ঝামেলা সত্ত্বেও আমরা সুখী ছিলাম। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেই সব সমস্যা মিটিয়ে নিতে চেয়েছিলাম। এখন সে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। আমার মন ভেঙে গিয়েছে। নেত্রবতী জমি বন্দক রেখে লোন নিয়েছে। আমার সন্দেহ জমির লোভেই তাঁকে নিশানা করা হয়েছে। ও একজন প্রতারককে বিয়ে করেছে। কিন্তু সবশেষে মনে হচ্ছে আমার সঙ্গেই প্রতারণা করা হয়েছে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া