রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | একদিনে মিছিল একাধিক, হয়রান সাধারণ মানুষ, কোথায় পরিস্থিতি কেমন? সোশ্যাল মিডিয়ায় আপডেট ট্রাফিক পুলিশের

Riya Patra | ১০ এপ্রিল ২০২৫ ২০ : ৪৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার, সপ্তাহের মাঝে, কর্মব্যস্ততার দিন। একদিকে চূড়ান্ত কর্মব্যস্ততা, অন্যদিকে শহরের বুকে একাধিক মিছিল। যানজট যে হবেই, আগেই আঁচ করা গিয়েছিল তা। বৃহস্পতিবার বেলা বাড়তেই দেখা গেল মিছিলে, সমাবেশে একপ্রকার অবরুদ্ধ মধ্য কলকাতা। রোদে-গরমে মাঝ রাস্তায় আটকে নাজেহাল সাধারণ মানুষ। ৩-৪ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে অন্তত ২০-২৫ মিনিট। 

বৃহস্পতিবার পথে নেমেছেন চাকরিহারারা। মুখ্যমন্ত্রী তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেও চাকরিহারাদের একাংশ প্রতিবাদে পথে। বুধবারের একাধিক জায়গার বিক্ষোভের পর, বৃহস্পতিবার মহানগরের রাজপথে। বেলা ১২টা নাগাদ শিয়ালদহে জমায়েত হয়, মৌলালি হয়ে ধর্মতলা পৌঁছবে তাঁদের মিছিল। অন্যদিকে সদ্য পাশ হয়ে ওয়াকফ বিলের বিরোধীতায় সমাবেশ রামলীলা ময়দানে। 

দুই মিছিলে কোন কোন রাস্তায় সমস্যায় পড়বেন সাধারণ মানুষ, কিংবা সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে, সকালেই তালিকা দিয়ে জানিয়েছিল কলকাতা ট্রাফিক পুলিশ। জানানো হয়েছিল, মিছিলের কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত সমস্যা হতে পারে বিবেকানন্দ রোড থেকে, রবীন্দ্র সরণি, কে কে টেগোর স্ট্রিট, কোলে মার্কেট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং, এসএন ব্যানার্জি রোড, ডেরিনা ক্রসিং, গড়িয়াহাট ক্রসিং, আলিমুদ্দিন স্ট্রিট-সহ বেশকিছু জায়গায়। সভার কারণে অবরুদ্ধ প্রায় রামলীলা ময়দান।

তালিকা ছাড়াও, দিনের কোন সময়ে শহরের কোন জায়গায় ট্রাফিকের অবস্থা কেমন, সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশ আপডেট দিয়ে জানিয়েছে তা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া