শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১০ এপ্রিল ২০২৫ ১৯ : ৩৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গীর্জা খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উপাসনস্থল। যীশুখ্রিস্টের সামনে প্রার্থনা করতে দিনের একটি বিশেষ সময়ে ওখানে গিয়ে প্রার্থনা করেন খ্রিস্টানরা। সব উপসনাস্থলের মতো এখানেও নীরবতা বজায় রাখতে হয়। কিন্তু ইংল্যান্ডের একটি গীর্জায় হচ্ছে ঠিক তার উল্টোটা। গীর্জার ভিতরেই বসেছে জনপ্রিয় ডব্লিউডব্লিউই-র মতো কুস্তির আসর। ইংল্যান্ডের একটি স্থানীয় গির্জা নতুন অনুসারীদের আকৃষ্ট করতে এবং যীশুখ্রিস্টের প্রতি বিশ্বাসে ফিরিয়ে আনতে একটি অভিনব কিন্তু অপ্রচলিত পদ্ধতি ব্যবহার করে ভাইরাল হয়েছে সম্প্রতি।
উত্তর ইংল্যান্ডের শিপলি শহরে সেন্ট পিটার্স অ্যাংলিকান গির্জাটি জনপ্রিয়ভাবে 'রেসলিং চার্চ' নামে পরিচিত। যেখানে অংশগ্রহণকারীরা ডব্লিউডব্লিউই-স্টাইলের বিনোদন এবং ধর্মীয় উপদেশ উভয়ই পেয়ে থাকেন। ৩৭ বছর বয়সী গ্যারেথ থম্পসন গীর্জাটির প্রতিষ্ঠা করেন।
নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুসারে, থম্পসন ২০২২ সালে গির্জাটি চালু করেন। তিনি জানিয়েছেন, একজন পেশাদার কুস্তিগির ছিলেন এবং যীশুর দ্বারা রক্ষা পেয়েছিলেন। অন্যদেরও একই অভিজ্ঞতা দিতে চেয়েছিলেন। সেই কারণেই এই অভিনব পন্থা। বর্তমানে তিনি একজন ধর্মপ্রচারক এবং রিংমাস্টারও। তাঁর টি-শার্ট লেখা থাকে, 'প্রে, ইট, রেসল, রিপিট'।
????????#Great_Britain
— Military Conflicts (@Alex_RobertsJ) April 5, 2025
In Britain, wrestling is held right in the church - to bring people back to faith????
In Britain, wrestling fights have begun to be held right in the church to attract new parishioners. The idea belongs to 37-year-old wrestler Gareth Thompson, who claims that… pic.twitter.com/nAe6rE75tY
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের গির্জাগুলিতে ভক্তদের উপস্থিতি হ্রাস পাচ্ছে। ২০২১ সালের সমীক্ষায় দেখা গিয়েছে, ইংল্যান্ড এবং ওয়েলসের অর্ধেকেরও কম মানুষ এখন নিজেদের খ্রিস্টান বলে মনে করেন। সেন্ট পিটার্সের দায়িত্বে থাকা পুরোহিত রেভারেন্ড নাতাশা থমাস বলেছেন যে এই পরিস্থিতি গির্জাগুলিকে সৃজনশীল হতে উৎসাহিত করেছে।
একটি সাধারণ দিনে নাতাশা একটি সংক্ষিপ্ত প্রার্থনা করেন। তারপর দুই ঘণ্টা ধরে চলে রেসলিং। তা দেখতে ভিড় জমান স্থানীয়রা। সেই ভিড়ে জওয়ান থেকে বুড়ো সকলেই থাকেন।
যদিও এই পদক্ষেপে গীর্জাটির সাফল্য নিয়ে বিতর্ক রয়েছে অনেক। থম্পসন জানিয়েছেন, এই ব্যবস্থা চালু হওয়ার পর গত এক বছরে ৩০ জনকে দীক্ষা দেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?