বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বউয়ের কথা না শুনলে নীল ড্রামে হবে ঠাঁই! মিরাট কাণ্ড নিয়ে তৈরি হল ভোজপুরি গান, ছিঃ ছিক্কার নেটদুনিয়ায়

Pallabi Ghosh | ১০ এপ্রিল ২০২৫ ১৮ : ২৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ঘৃণ্য অপরাধের ছায়া ভোজপুরি গানের লিরিক্সে। এমনকী মঞ্চের মধ্যেই মিরাট কাণ্ডটি অভিনয় করে দেখালেন অভিনেতা থেকে নর্তকীরা। ভোজপুরি গান থেকে শুরু করে অভিনেতাদের কীর্তি প্রকাশ্যে আসতেই জোর চর্চা নেট মাধ্যমে। তীব্র নিন্দায় মুখর নেটিজেনরা। 

উত্তরপ্রদেশের মিরাটে সৌরভ রাজপুতকে নৃশংসভাবে খুন করেছিল তাঁর স্ত্রী মুসকান ও বন্ধু সাহিল। খুনের পর দেহ ১৫ টুকরো করে, নীল ড্রামের মধ্যে ভরে সিমেন্ট দিয়ে চাপা দিয়েছিল তারা। সৌরভ হত্যাকাণ্ডের ঘটনাটি শুধু উত্তরপ্রদেশেই নয়, গোটা দেশেই সাড়া ফেলে‌। মুসকান ও সাহিলের কাণ্ডে পুলিশও চমকে যায়। এই ঘটনার তদন্ত চলাকালীন তৈরি হল ভোজপুরি গান। 

'ড্রাম মে রাজা' নামের ভোজপুরি গানের কথার মানে, বউয়ের কথা না শুনলে নীল ড্রামে হবে ঠাঁই। দেখা গেছে, বউয়ের কথা না মানলে স্বামীর যে ভয়ঙ্কর পরিণতি হতে পারে, তা মঞ্চে অভিনয় করে দেখাচ্ছেন অভিনেতারা। চারপাশে রয়েছে নীল রঙের ড্রাম। তার মধ্যে হাত-পা-মুখে কাপড় বেঁধে দাঁড়িয়ে আছেন কয়েকজন নর্তকী। 

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কেউ কেউ লিখেছেন, 'এত ঘৃণ্য অপরাধকে নিয়ে কীভাবে গান লেখা যায়! এই কারণেই সমাজে কখনও অপরাধের ঘটনা ঘটা বন্ধ হবে না।' আবার কেউ লিখেছেন, 'গানের মধ্যে খুনের দৃশ্য! তাও বিচার চলাকালীন দেখানো হচ্ছে! এরা কেউই সৌরভের পরিবারের কথা ভাবছেন না।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া