বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১০ এপ্রিল ২০২৫ ১৭ : ৫৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ট্রেড ওয়ার। বাংলায় বাণিজ্য যুদ্ধ। আপাতত উত্তেজনার পরিস্থিতি বিশ্ব অর্থনীতির প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীর মধ্যে। আমেরিকা এবং চীন। আমেরিকা চীনের উপর ১০ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। পরিস্থিতি কিছুটা ইটের বদলে পাটকেল। আমেরিকার চড়া শুল্ক মোকাবিলায় বুধবার পাল্টা দিয়েছে চীন। বেজিং স্পষ্ট জানিয়ে দেয়, বৃহস্পতিবার থেকে মার্কিন পণ্যের উপর ৮৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।
তবে এই দুই দেশের বাণিজ্য যুদ্ধে ভারতীয় গ্রাহকদের আদতে লাভ অবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। একাধিক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, আমেরিকা চীনের উপর ব্যাপক হারে শুল্ক প্রয়োগ করতেই, পরিস্থিতি কোনদিকে যাচ্ছে বুঝতে না পেরে, বেশকিছু চীনা ইলেক্ট্রনিক উপাদান প্রস্তুতকারক সংস্থা ভারতীয় সংস্থাগুলিকে পাঁচ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।
এই পরিস্থিতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এবং বজায় রাখার জন্য ভারতীয় সংস্থাগুলি গ্রাহকদেরও একটি নির্দিষ্ট অংশের ছাড় দেবে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন সংস্থার কর্তা-ব্যক্তিরাও তেমন আশার কথাই শুনিয়েছেন সর্বভারতীয় সংবাদ সংস্থায়। তাতে সাম্প্রতিক সময়ে ফোন, টিভি, ফ্রিজের মতো চাহিদাপূর্ণ, প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমতে পারে বলে ধারণা।
বুধবারেই পারস্পরিক শুল্ক নীতি কার্যকর হওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই বড় সিদ্ধান্তের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। চীন ছাড়া দিয়ে অন্যান্য দেশের ক্ষেত্রে ৯০ দিনের পাল্টা শুল্কে স্থগিতাদেশ জারি করা হয়। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, চীনা পণ্যের উপর এবার ১২৫ শতাংশ হারে শুল্ক কার্যকর হবে। ওয়াশিংটনের এই ঘোষণার পরেই অস্থিরতা তৈরি হয় চীনা শিল্পমহলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?