শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১০ এপ্রিল ২০২৫ ১৬ : ১৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মদ বিক্রি নিষিদ্ধ বিহারে। শুধু বিক্রি কেন, মজুত করা বা মদ্যপান করাও নিষিদ্ধ। সেই বিহারের সিওয়ান জেলায় এক মদ্যপ ব্যক্তিকে ধরতে গিয়েছিল পুলিশের একটি দল। অভিযোগ গ্রামবাসীদের তাড়ায় জখম হতে হল এক পুলিশকে। অভিযোগ, মদ্যপ ব্যক্তিকে ধরতে গিয়ে নাকি গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়তে হয় পুলিশকে।
জানা গেছে, বুধবার পুলিশের একটি দল আখোলহি গ্রামে ওই মদ্যপ ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়েছিল। মদ্যপ ব্যক্তিকে আটক করে পুলিশ ভ্যানে তোলাও হয়েছিল। এরপরই ওই ব্যক্তিকে নিয়ে থানার উদ্দেশে রওনা দিতে যান পুলিশ কর্মীরা। আচমকাই গ্রামবাসীরা আক্রমণ করে বসে পুলিশের ওই দলটিকে। আটক হওয়া মদ্যপ ব্যক্তিকে পুলিশ ভ্যান থেকে ছাড়িয়ে নিয়ে যায় গ্রামবাসীরা।
পুলিশের গাড়ি গ্রামবাসীরা ঘিরে ধরেছে এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
ভিডিওয় দেখা যাচ্ছে গ্রামবাসীরা এক পুলিশকর্মীকে মারধর করছে। আর তা দাঁড়িয়ে দেখছে স্থানীয় কিছু শিশু ও মহিলারা।
চলতি সপ্তাহেই রোহতাস জেলায় পুলিশি তল্লাশির সময় গ্রামবাসীরা চড়াও হয়। আহত হন ছয় পুলিশ কর্মী। তার মধ্যে এক জন মহিলা পুলিশ কর্মীও ছিলেন। পুলিশ সূত্রে খবর, দুই মদ্যপ ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়েন পুলিশ কর্মীরা।
গত মাসেই অনুরূপ একটি ঘটনায় আরারিয়া জেলায় বিহার পুলিশের এক কর্মী মারা যান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?