বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বিরাট সিদ্ধান্ত ট্রাম্পের, ৯০ দিনের জন্য স্থগিত নয়া শুল্ক নীতি! তবে চিনের উপর শুল্ক বেড়ে হল ১২৫ শতাংশ

RD | ০৯ এপ্রিল ২০২৫ ০৪ : ৫৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পারস্পরিক শুল্ক নীতি কার্যকর হওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। চিন বাদ দিয়ে অন্যান্য দেশের ক্ষেত্রে ৯০ দিনের পাল্টা শুল্কে স্থগিতাদেশ জারি করা হল। তবে, চিনা পণ্যের উপর এবার ১২৫ শতাংশ হারে শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ৭৫ টিরও বেশি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনও প্রতিশোধ নেয়নি, তাই তিনি পারস্পরিক শুল্কের উপর ৯০ দিনের স্থগিতাদেশের অনুমোদন দিয়েছেন। রিপাবলিকান নেতা বলেছেন যে, এই পদক্ষেপের লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা মোকাবিলা করা।

ট্রুথসোশ্যাল-এ প্রেসিডেন্ ট্রাম্প লিখেছেন, "৭৫টিরও বেশি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ডেকেছে। ওইসব দেশ বাণিজ্য, বাণিজ্যে বাধা, শুল্ক, মুদ্রা কারসাজি এবং অ-আর্থিক শুল্ক সম্পর্কিত বিষয়গুলির সমাধানের জন্য আলোচনায় আগ্রহী। এইসব দেশগুলি, আমার পরামর্শে, কোনওভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেয়নি, এই তথ্যের ভিত্তিতে আমি ৯০ দিনের পাল্টা শুল্ক বিরতি অনুমোদন করেছি।"

প্রেসিডেন্ট জানিয়েছেন, এই ৯০ দিনের সময়কালে পারস্পরিক শুল্ক কার্যকর হবে, তবে সেই শুল্কের হার মাত্র ১০ শতাংশ।

তবে, মার্কিন প্রেসিডেন্ট চিনের উপর শুল্ক আগের ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা করেছেন। এই পদক্ষেপের ফলে ইতিমধ্যেই বেজিং পাল্টা শুল্ক আরোপের ঘোষমা করেছে। মার্কিন পণ্যে চিনা শুল্ক বাড়িয়ে ৮৪ শতাংশ করা হয়েছে। 

ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, "বিশ্ব বাজারের প্রতি চিন যে অসম্মান দেখাচ্ছে তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চিনের উপর আরোপিত শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। আশা করি নিকট ভবিষ্যতে, চিন বুঝতে পারবে যে- মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে ঠকানোর দিন আর নেই।"

সত্যিই কী অ্যান্য দেশের (চিন বাদে) কথা বিবেচনা করে প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক শুল্ক নীতি আরোপে তিন মাসের স্থগিতাদেশ জারি করলেন? আসল কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক শুল্কনীতিতে মার্কিন শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে। ওয়াল স্ট্রিটের অবস্থা টালমাটাল। আমেরিকার বাজারে পণ্যের দামও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অনেক মার্কিনি আগেভাগেই জিনিস কিনে রাখছেন। এই পরিস্থিতিতে চিন ছাড়া বাকি সব দেশের উপর নয়া নয়া শুল্কনীতি স্থগিত রাখলেন ট্রাম্প।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া