বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চলন্ত ট্রেনে মালের দায়িত্ব যাত্রীরই, জিনিস চুরিতে রেল দায়ী না: দিল্লি হাইকোর্ট

RD | ০৯ এপ্রিল ২০২৫ ০৪ : ৩০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: চলন্ত ট্রেন যাত্রীর মালপাত্র চুরি গেলে তার দায় রেলের নয়। একটি মামলায় স্পষ্ট জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। এক্ষেত্রে সতর্ক হতে হবে যাত্রীকেই। তবে, দায়িত্বপ্রাপ্ত রেলকর্মী কাজে অবহেলা, ত্রুটি বা অসদাচরণের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।

বিচারপতি রবিন্দর দুদেজার বেঞ্চে একটি মামলা উঠেছিল। এক ব্যক্তি অভিযোগ করেন, ২০১৩ সালের জানুয়ারি মাসে থার্ড এসি কামরায় দিল্লি থেকে নাগপুর যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিল একটি ব্যাকপ্যাক। যার ভিতরে ছিল ল্যাপটপ, ক্যামেরা, চার্জার এবং চশমা। চলন্ত ট্রেন থেকে ওই ব্যকপ্যাক চুরি হয়ে গিয়েছিল। 

এই যাত্রী প্রাথমিক ভাবে জাতীয় উপভোক্তা কমিশনে অভিযোগ জানান ওই যাত্রী। দাবি করেন, চুরি যাওয়া মালপত্রের জন্য ৮৪ হাজার টাকা এবং মানসিক হয়রানির জন্য রেলকে আরও ১ লক্ষ টাকা দিতে হবে। কিন্তু, জাতীয় উপভোক্তা কমিশন যাত্রীর সেই দাবি খারিজ করে দেয়।

এরপর দিল্লি হাইকোর্টও জাতীয় উপভোক্তা কমিশনের সিদ্ধান্তকে বহাল রাখল। সেইসঙ্গে বিচারপতি দুদেজা জানালেন, কামরার অ্যাডেনডেন্ট রেলকর্মী ঘুমাচ্ছিলেন, সেই কারণেই চুরি গিয়েছে যাত্রীর মাল, এই দাবির কোনও বাস্তব ভিত্তি নেই। রায়ে বলা হয়েছে, 'চুরির ঘটনা এবং কামরার অ্যাটেনডেন্টের কর্তব্যে অবহেলার মধ্যে যুক্তিসঙ্গত যোগসূত্র থাকা উচিত। রেকর্ডে এমন কিছু নেই যা ইঙ্গিত করে যে চুরিটি কোনও সহযাত্রী করেননি। যদি তাই হত, তাহলে ট্রেনে কন্ডাক্টরের উপস্থিতিও কোনও কাজে আসত না।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া