শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৯ এপ্রিল ২০২৫ ০৪ : ১৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মুম্বই হামলার ( ২০০৮ সাল) মূল চক্রী লস্কর-ই-তোইবার জঙ্গি তাহাউর রানাকে ভারতে ফেরত আনা হচ্ছে। ভারতীয় সময়ে বুধবার সন্ধ্যায় মোস্ট ওয়ানটেড এই জঙ্গিকে নিয়ে আমেরিকা থেকে বিমান রওনা হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার বিকেলে ওই বিমান দিল্লিতে অবতরণ করবে। ভারতের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই ২৬/১১ হামলার ষড়যন্ত্রকারী তাহাউর রানাকে, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ও 'র' আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করবে।
সূত্র জানিয়েছে, রানাকে দিল্লির একটি আদালতে পেশ করা হতে পারে। তবে, লস্কর-ই-তোইবার এই জঙ্গিকে কখন মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে তা পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
জঙ্গি তাহাউর রানাকে ভারতে ফেরাতে মরিয়া ভারত। এনআইএ-র তিন শীর্ষ অফিসার ও তিনজন গোয়েন্দা সংস্থার অফিসার ইতিমধ্যেই প্রত্যপর্ণের আইনি কাজ সারতে আমেরিকায় আছেন। গোটা বিষয়টির উপর নজরদারি রেখেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
মার্কিন সুপ্রিম কোর্টে ৬৪ বছরের কানাডিয়ান-পাকিস্তানি ব্যবসায়ী তাহাউরের সব ধরনের আবেদন নাকচ হয়ে গিয়েছে। লস্করের এই সদস্য তাহাউর আগে পাকিস্তানি সেনাবাহিনীতে চিকিৎসকের চাকরি করত।
সূত্রের খবর, দিল্লিতে তাহাউর রানাকে জেরা করতে পারে এনআইএ। সে কারণে তিহার জেলে একটি বিশেষ গারদ এই জঙ্গির জন্য তৈরি রাখা হচ্ছে। গোটা জেলের নিরাপত্তা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। হাই সিকিউরিটি ওয়ার্ডের যে গারদে রানাকে রাখা হতে পারে তাতে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ঘরের সঙ্গেই থাকবে সংলগ্ন শৌচাগার। সর্বক্ষণ নজর রাখা হবে লস্কর-ই-তোইবার জঙ্গি তাহাউর রানাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?