বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৯ এপ্রিল ২০২৫ ০৩ : ১৫Rajit Das
আবু হায়াত বিশ্বাস, আমেদাবাদ: এসি ঘরে বসে দল দল চালান। জনসংযোগ নেই। এমন নেতাদের জন্য কড়া বার্তা দিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। একের পর এক হারতে থাকা নির্বাচন থেকে শিক্ষা নিচ্ছে হাত শিবির। আগামী দিনে জেলা কংগ্রেস সভাপতিদের গুরুত্ব বৃদ্ধি করছে কংগ্রেস। একইসঙ্গে ওই সব নেতাদের দায়বদ্ধতা বাড়াচ্ছে দল।
গুজরাটের আমেদাবাদে সবরমতী তীরে বুধবার এআইসিসি অধিবেশনের শেষ দিনে দলীয় নেতাদের উদ্দেশ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বার্তা, দলের হয়ে কাজ না করতে পারলে অবসর নিন। জানান, দলের কাজে সাহায্য করেন না যারা, তাদের বিশ্রাম নেওয়াই উচিত। আগামী দিনে প্রদেশ সভাপতি, জেলা সভাপতিদের দায়বদ্ধতা নিশ্চিত করতে চাইছে কংগ্রেস। এই প্রক্রিয়া গুজরাট থেকেই শুরু হতে চলেছে বলে জানাচ্ছেন কংগ্রেস নেতারা। আমেদাবাদ অধিবেশনে ‘ন্যায় পথ’ প্রস্তাব পাশ হয়েছে। সবমিলিয়ে তিনটি প্রস্তাব পাশ হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন জোরাল গলায় জানান, "বিজেপি, আরএসএস ভারতের প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর আক্রমণ করছে। বিজেপি ও আরএসএস-কে হারাতে পারে একমাত্র কংগ্রেস। আগামী দিনে ওদের কী হাল হয়, দেখতে থাকুন।"
বিজেপিকে তোপ দেগে কংগ্রেস সভাপতি বলেন, "ওদের শাসনে দেশের গণতন্ত্র বিপদের মুখে। লোকসভায় বিরোধী দলনেতা কে বলতে দেওয়া হচ্ছে না। যেখানে বিরোধী দলনেতাকে বলতে দেওয়া হয় না, সেখানে সাধারণ মানুষের অবস্থা কী তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।"
ইভিএম ও ভোটার কার্ড ইস্যুতে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে খাড়গে বলেন, "ভোটার তালিকা নিয়ে প্রচুর দুর্নীতি হচ্ছে। নির্বাচন ব্যালট পেপারে হওয়া উচিত। অ-বিজেপি রাজ্যের প্রতি কেন্দ্রের মোদি সরকারের বিমাতৃসুলভ আচরণ নিয়ে সরব হন খাড়গে। বিরোধী শাসিত রাজ্যের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা, বিধানসভায় পাশ হওয়া বিল অন্যায়ভাবে রাজ্যপালের আটকে রাখার মতো ঘটনা ঘটছে।"
অন্যদিকে রাহুল নিশানায় এদিন ছিল বিজেপি-আরএসএস। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিজেপিকে একহাত নেন রাহুল। তাঁর দাবি, ওয়াকফ সংশোধনী বিল ধর্মীয় স্বাধীনতার বিরোধী। আরএসএস মুখপাত্র অর্গানাইজারের নিবন্ধের কথা তুলে দাবি করেন, ওয়াকফের পর এবার সঙ্ঘের নজর খ্রিষ্টানদের গির্জার জমিতে। মোদিকে নিশানা করে বলেন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে। অথচ একটিও শব্দ উচ্চারণ করেননি মোদি। কোথায় গেল তার ৫৬ ইঞ্চি ছাতি?
বিজেপি-আরএসএসের মোকাবিলা শক্তভাবে করবে কংগ্রেস, দাবি রাহুলের। বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ ও বৈষম্যের রাজনীতির অভিযোগ তোলেন তিনি। দাবি করেন, "আমাদের ধর্ম কারও বিরুদ্ধে বৈষম্য শেখায় না। আমাদের ধর্ম সকলের প্রতি সমতা এবং শ্রদ্ধার কথা বলে। আমরা চাই যে এই দেশে প্রতিটি সম্প্রদায়, ধর্ম এবং ভাষা সম্মান এবং স্থান পাক। এই দেশ সকলের।"
এদিন এআইসিসি অধিবেশনে কংগ্রেস নেতা ও লোকসভার উপনেতা গৌরব গগৈ বলেছেন, "কংগ্রেসে থেকেও যারা দু'নৌকায় পা দিচ্ছেন, তাদের কড়া বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। যারা প্রকৃত অর্থে দলের জন্য লড়াই করেন, রোজ আন্দোলন করতে গিয়ে মার খান পুলিশের হাতে, জনগণের ইস্যুতে আন্দোলন করতে গিয়ে জেল খাটছেন, কংগ্রেসের আদর্শে বিশ্বাসী- তাদের মতো কট্টর কংগ্রেসীদেরই বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া উচিত।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?