বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গণবিবাহের আড়ালে রমরমিয়ে নারী পাচার, স্বেচ্ছাসেবী সংস্থার কুকীর্তির পর্দা ফাঁস করল পুলিশ

RD | ০৯ এপ্রিল ২০২৫ ০২ : ৫০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: খাতায় কলমে স্বেচ্ছাসেবী সংস্থা। আদতে নীরা পাচার চক্রের হোতা। দুস্থ পরিবারের মেয়েদের বিয়ে দেওয়ার নাম করে নিয়ে এসে তাদের লাখ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হত। রাজস্থানের জয়পুর থেকে ৩০ কিমি দূরের বাসসির সুজনপুরা গ্রামে অবস্থিত গায়ত্রী সর্ব সমাজ ফাউন্ডেশনে অভিযান চালিয়ে বিরাট মানব পাচার চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। 

গত রবিবার গরীব পরিবারের বেশ কয়েকটি মেয়েকে এই স্বেচ্ছাসেবী সংস্থা বিক্রি করে দেওয়ার জন্য বিয়ের সাজানো আসরে হাজির করেছিল। সেসব মেয়েদের মধ্যেই একটি ১৬ বছর বয়সী মেয়ে পালিয়ে যায়। সে গিয়ে সোজা থানায় হাজির হয়। খুলে বলে সব কথা। তাঁর কথার ভিত্তিতে গায়ত্রী সর্ব সমাজ ফাউন্ডেশনে হানা দেয় পুলিশ। তখনই সব দুর্নীতির পর্দা ফাঁস হয়। গ্রেপ্তার করা হয় স্বেচ্ছাসেবী সংস্থার মূল পরিচালক গায়ত্রী, তাঁর সহযোগী হনুমান এবং আরও দু'জন - ভগবান দাস এবং মহেন্দ্র- কে। এই ভগবান ও মহেন্দ্রই প্রাণের ঝুঁকি নিয়ে পালিয়ে আসা ওই কিশোরীকে 'কিনতে' গিয়েছিল।

পুলিশ জানিয়েছে, জয়পুরের কাছে গায়ত্রী সর্ব সমাজ ফাউন্ডেশন গরীব পরিবারের মেয়েদের গণবিবাহের আয়োজন করত। এই সংস্থার একাধিক লোক বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর প্রদেশের দরিদ্র পরিবারের মেয়েদের হদিশ জোগাড় করতেন। তারপর পরিবারগুলিকে অর্থের বিনিময়ে মেয়েদের কিনে নেওয়া হত। বলা হত, সংস্থার তরফে ওই মেয়েগুলির বিয়ে দেওয়া হবে। গরীব পরিবারগুলি এতেই খুশি ছিল। 

আসলে বিভিন্ন রাজ্য়ের গ্রামে ঘুরে ধুরে যাঁরা এইসব মেয়েদের জোগাড় করতেন তাঁরা ছিল নারী পাচার চক্রের এজেন্ট। এরপর এজেন্টরা ওিসব মেয়েদের সর্বজয়া সর্ব সমাজ ফাউন্ডেশনের হাতে তুলে দিত। সেখানেই বসানো হত গণবিবাহের আসর। যেসব লোকেদের সঙ্গে বিয়ে দেওয়া হত তাদের থেকে আড়ালে আড়াই থেকে পাঁচ লক্ষ টাকা করে নিত স্বেচ্ছাসেবী সংস্থাটি। আদলে বিয়ের টোপ দেখিয়ে, টাকা দিয়ে নারী পাচার চলত রমরমিয়ে। 

মেয়েদের গায়ের রঙ, উচ্চতা এবং বয়স অনুসারে বিক্রয় মূল্য নির্ধারণ করা হত। গায়ত্রী নাবালিকাদের জন্য জাল আধার কার্ডের ব্যবস্থা করতেন, যাতে তাদের বয়স ১৮ বছরের বেশি দেখানো যায়। তিনি প্রায় ১,৫০০টি বিবাহের ব্যবস্থা করেছিলেন এবং তাঁর বিরুদ্ধে দশটি মামলা ছিল।

কিন্তু, আপাতত শ্রীঘরে গায়ত্রী ও তাঁর সহযোগিরা। তদন্তে নেমে পুলিশ এদের সঙ্গে কারা কারা জড়িত তা খুঁজে বার করার চেষ্টা করছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া