বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আজাব কাণ্ড, দিনমজুর প্রবীণার কাছে আয়কর নোটিশ! কোটি কোটি টাকা আয়ের রিটার্ন দাখিলের নির্দেশ

RD | ০৯ এপ্রিল ২০২৫ ০২ : ১৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আজব ঘটনা। দিনমজুর প্রবীণার কাছে এল আয়কর নোটিশ। ২০২১-২২ অর্থবছরের জন্য সাবরা নামের ওই মহিলাকে ৪.৮৮ কোটি টাকার আয়কর রিটার্ন দাখিলের নোটিশ দেওয়া হয়েছে। এতদিন তিনি কেন পালিয়ে বেরিয়েছেন, কেন তাঁর বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ করা হবে না তাও জানাতে বলা হয়েছে। 

প্রশাসনের এহেন কর্মকাণ্ডে হতবার সাবরা। আয়কর খায়, নাকি মাথায় দেয় তাও জানেন না দিনমজুর এই প্রবীণা। গত ৩০ মার্চ আয়কর নোটিশ ডাক মাধ্যমে তাঁর কাছে আসার পর টিপ সই দিয়ে তিনি তা গ্রহণ করেছেন।

সাবরাকে দেওয়া আয়কর নোটিসে লেখা রয়েছে, "৪,৮৮,৩৭,৯২৭/- টাকা করযোগ্য আয়ের পরিমাণ আপনি এড়িয়ে গিয়েছেন। অতএব, আপনাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে, কেন আপনার ক্ষেত্রে আয়কর আইন ১৯৬১ এর ১৪৮ ধারার বিধানগুলি প্রয়োগ করা যাবে না।"  

উত্তর প্রদেশের একজন বয়স্ক দৈনিক মজুরি কর্মী আয়কর বিভাগ থেকে ২০২১-২২ সালের মূল্যায়ন বছরের জন্য ৪.৮৮ কোটি টাকার আয়ের রিটার্ন দাখিলের নোটিশ পাওয়ার পর হতবাক হয়ে গেছেন।

সাবরা, থাকেন তাঁর স্বামী শামসুদ্দিনের সঙ্গে। বিভ্রান্তিকর আয়কর নোটিশ পেলেও সে ভালেশহীন। নোটিশটি ইংরেজিতে লেখা হয়েছিল এবং সাবরা বলেছিলেন যে, তিনি নিরক্ষর হওয়ায় এর বিষয়বস্তু বুঝতে পারেননি। তিনি আয়কর কী তাও জানেন না। পোস্টম্যানের কাছ থেকে নোটিশটি পাওয়ার পর সাবরা নোটিশে তার বুড়ো আঙুলের ছাপ দিয়েছেন।

এদিকে, আয়কর আইনজীবী সঞ্জয় জৈন বলেছেন যে, এই ধরনের নোটিশ প্রায়শই ভুলবশত বা কেরানি ত্রুটির কারণে আসে। এটি আধার নম্বর জালিয়াতির ঘটনাও হতে পারে বলে সন্দেহ তাঁর। সাবরাকে এখন বিষয়টি সমাধানের জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তার আপত্তির জবাব দাখিল করতে হবে।

গত সপ্তাহেই, আলিগড়ের একজন সাফাইকর্মী করণ কুমার বাল্মীকিকে ৩৩.৮৮ কোটি টাকার নোটিশ পাঠিয়েছে আয়কর বিভাগ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) খায়ের শাখায় সাফাইকর্মী হিসেবে কাজ করা করণ মাত্র ১৫,০০০ টাকা মাসিক বেতন পাওয়া সত্ত্বেও নোটিশটি পেয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া