বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | চার মিনিটে শেষ সব টিকিট! অজানা গন্তব্যের উদ্দেশ্যে উড়ল বিমান, কোথায় গিয়ে নামলেন যাত্রীরা?

AD | ০৯ এপ্রিল ২০২৫ ২২ : ২১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: একটি বিশেষ দিনের একটি বিশেষ সময়ে বিমানবন্দর থেকে ছাড়বে একটি বিমান। কিন্তু সেটির গন্তব্য অজানা। আদৌ গন্তব্য পৌঁছবে কি না, তা নিয়েও কোনও তথ্য ছিল না। সেই অজানার টানে মাত্র চার মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল সব টিকিট। বিমানে চড়ে বসলেন যাত্রীরা। কিন্তু নামলেন কোথায়?

এই মাসের শুরুতে, স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের (এসএএস) একটি বিমান কোপেনহেগেন থেকে অজানা গন্তব্য বা 'ডেস্টিনেশন আননোন'-এর উদ্দেশ্যে যাত্রা করেছিল। সংস্থার এই রহস্যময় ফ্লাইটটি কেবলমাত্র বিশেষ ধরনের সদস্যদের জন্য উপলব্ধ ছিল। ভ্রমণকারীদের কোনও ধারণাই ছিল না যে তাঁরা কোথায় যাচ্ছেন। শুধু জানত যে গন্তব্যস্থলটি শেঙ্গেন জোনের মধ্যে কোথাও। শেষ মুহূর্ত পর্যন্ত চমকটি ধরে রাখার জন্য সকলকে অন্ধকারে রাখা হয়েছিল।

স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের 'ডেস্টিনেশন আননোন' ধারণাটি দুঃসাহসিক ভ্রমণকারীদের জন্য তৈরি। এয়ারলাইন্সটি আগে থেকে তাদের গন্তব্যস্থল প্রকাশ করে না। পরিবর্তে, তাদের 'ইউরোবোনাস ফ্রিকোয়েন্ট ফ্লায়ার' প্রোগ্রামের সদস্যরা তাঁদের পয়েন্ট ব্যবহার করে এমন একটি ফ্লাইটের টিকিট বুক করতে পারেন যার গন্তব্যস্থল কেবল পাইলটরাই জানবেন। এমনকি বিমানের ক্ররাও গন্তব্য সম্পর্কে ওয়াকিবহাল থাকেন না। 

ভিসা সংক্রান্ত সমস্যা এড়াতে বিমানটি শুধুমাত্র শেঙ্গেন জোনের মধ্যেই পরিচালিত হয়। অজানা গন্তব্যে পৌঁছতে যাত্রীদের মধ্যে আগ্রহও প্রচুর। ফেব্রুয়ারিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে, এসএএস জানায় যে তাদের ডেস্টিনেশন আননোন ফ্লাইটের টিকিট মাত্র চার মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে। প্রথম ডেস্টিনেশন আননোন ফ্লাইটটি ২০২৪ সালে চালানো হয়েছিল। যাত্রীদের নিয়ে একটি বিমান এথেন্সে গিয়ে পৌঁছেছিল।

এই বছরের ডেস্টিনেশন আননোন ফ্লাইটটি ৪ এপ্রিল ডেনমার্কের কোপেনহেগেন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। ফ্লাইটটি স্পেনের সেভিয়াতে অবতরণ করেছে।

ভ্রমণের সময়কাল ছিল তিন দিন, ৪-৭ এপ্রিল। ভ্রমণকারীরা হোটেল বুক করতে পারতেন না কারণ তাঁরা জানতেন না যে কোন শহরে ঘুরতে যাচ্ছেন। পরিবর্তে, তাঁদের আগে থেকে হোটেল বুক করার জন্য বিভিন্ন বিকল্প দেওয়া হয়েছিল। তাঁরা কোন হোটেল বুক করেছেন এবং কোথায় থাকবেন তা না জেনেই যাত্রীরা হোটেল বুক করেছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া