বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ইনস্টাগ্রামে আলাপ থেকে প্রেম, বিয়ে করতে সুদূর আমেরিকা থেকে ভারতের গ্রামে হাজির তরুণী

AD | ০৯ এপ্রিল ২০২৫ ২১ : ২৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ইনস্টাগ্রামের ডিএম-এ সামান্য একটি 'হাই' দিয়ে কথপোকথনের শুরু। পরবর্তী ১৪ মাসে আরও বৃদ্ধি পায় একে অপরের সাথে কথা বলা। ক্রমে প্রেমে পড়ে যাওয়া। সেই প্রেমের টানেই আমেরিকা থেকে ছুটে ভারতের অন্ধ্রপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামে চলে এসেছেন তরুণী। যুগল এখন গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন।

জেসলিন ফরেরো পেশায় একজন ফোটোগ্রাফার। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা চন্দন সিং রাজপুতের সঙ্গে ইনস্টাগ্রামে তাঁর আলাপ হয়। চন্দনের ইনস্টাগ্রামের প্রোফাইল দেখে এবং সরলতা মুগ্ধ করে ফেলে। নিজের ইনস্টাগ্রামে জেসলিন লিখেছেন, "১৪ মাস ধরে একসঙ্গে রয়েছি। পরবর্তী বড় অধ্যায়ের জন্য তৈরি।"

৪৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন জেসলিন। ভিডিওটিতে একসঙ্গে থাকার বেশ কিছু মুহূর্ত শেয়ারের পাশাপাশি একটি সাধারণ মেসেজ কীভাবে অটুট বন্ধনে পরিণত হয়েছে তা জানিয়েছেন। তিনি লিখেছেন, "আমি প্রথমে চন্দনকে মেসেজ করেছিলাম। তাঁর প্রোফাইল থেকে আমি দেখেছি যে সে একজন আবেগপ্রবণ খ্রিস্টান ব্যক্তি যিনি ধর্মতত্ত্ব জানতেন।"

জেসলি চন্দনের পছন্দের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, যা তাঁর সঙ্গে সুন্দরভাবে মিলে যায় - সঙ্গীত, শিল্প এবং ফটোগ্রাফি। তিনি আরও বলেন, "আট মাস অনলাইনে ডেটিং করার পর এবং আমার মায়ের অনুমতি পাওয়ার পর, তিনি এবং আমি জীবনের এক অন্য ভ্রমণের জন্য ভারতে উড়ে গিয়েছিলাম।"

চন্দনের চেয়ে বয়সে নয় বছরের বড় জেসলিন। বয়সের এই পার্থক্য নিয়েও তাঁকে কম কথা শুনতে হয়নি। তা নিয়েও লিখেছেন জেসলিন। 

তিনি ভিডিওটি শেষ করেছেন, "আমাদের বিরুদ্ধে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু ঈশ্বর অলৌকিকভাবে দরজা খুলে দিচ্ছেন এবং প্রতিটি পদক্ষেপে আমাদের জন্য ব্যবস্থা করছেন। কারণ তিনি (যীশু) আমাদের এক করেছেন এবং তিনি আমাদের সঙ্গে আছেন।"

তাদের প্রেমের গল্প ইন্টারনেটে প্রবল জনপ্রিয়তা পেয়েছে। চন্দনের ভিসার জন্য আবেদন করা হয়েছে যাতে দু'জনে আমেরিকায় একসঙ্গে নতুন জীবন শুরু করতে পারেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া