শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল-এম যুদ্ধবিমান কেনার চুক্তি, মূল্য ৬৩,০০০ কোটি টাকা

SG | ০৯ এপ্রিল ২০২৫ ২০ : ৪৮Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: ভারত সরকার ফরাসি সরকারের থেকে সরাসরি চুক্তির মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল এম (মেরিন) যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। প্রস্তাবিত এই চুক্তির মোট মূল্য প্রায় ৬৩,০০০ কোটি টাকা, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি হতে চলেছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে।

এই চুক্তি নৌবাহিনীর জন্য প্রথম বড় ধরনের যুদ্ধবিমান আধুনিকীকরণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথমবার এই প্রস্তাব সামনে আসে ২০২৩ সালের জুলাই মাসে, যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণাক ফরাসি প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে।

চুক্তির আওতায় বিমান সরবরাহের পাশাপাশি থাকবে রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সাপোর্ট, কর্মী প্রশিক্ষণ এবং অফসেট বাধ্যবাধকতার অধীনে দেশের অভ্যন্তরে কিছু যন্ত্রাংশ নির্মাণের ব্যবস্থাও।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু এই মাসের শেষের দিকে ভারতে আসার সময়েই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডেলিভারি শুরু হতে পাঁচ বছর লাগতে পারে, অর্থাৎ ২০৩১ সালের আগে পুরো বহরটি নৌবাহিনীতে সম্পূর্ণভাবে যুক্ত হবে না।

রাফাল এম যুদ্ধবিমানকে বিশ্বের অন্যতম আধুনিক নৌবিমান হিসেবে ধরা হয়। এটি সাফরান গ্রুপের উন্নত ল্যান্ডিং গিয়ার, ফোল্ডিং উইং, শক্তিশালী আন্ডারকারেজ ও ক্যারিয়ারে নামার জন্য টেইলহুক সহ বিভিন্ন বিশেষ বৈশিষ্ট্যে সজ্জিত।

 ২৬টি রাফাল এম-এর মধ্যে থাকবে ২২টি সিঙ্গল-সিটার এবং ৪টি টুইন-সিটার। এই বিমানগুলো মূলত দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে মোতায়েন করা হবে। ভারতীয় মহাসাগর অঞ্চলে চীনের ক্রমবর্ধমান তৎপরতার প্রেক্ষাপটে ভারতের সামুদ্রিক স্ট্রাইক সক্ষমতা জোরদার করাই এর মূল উদ্দেশ্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া