বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দেশের ‘ভুলোমনা’ শহর, এখানে বিয়ের শাড়ি থেকে সোনার বিস্কুট, গাড়িতেই ভুল করে ভুলে যান মানুষ

Riya Patra | ০৯ এপ্রিল ২০২৫ ২০ : ৩৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: গাড়িতে চড়লেন, পাড়ায় আড্ডায় বসলেন, ভেজা ছাতা রাখলেন ক্লাসের দরজার বাইরে, চায়ের দোকানে ব্যাগ রাখলেন, ব্যাস! তারপর ভুলে চলে এলেন। এমন ঘটনা একেবারেই নতুন নয়, বরং আকছার ঘটে। ব্যাগ থেকে ফোন, চশমা থেকে মিষ্টির প্যাকেট, মানুষ বারে বারে ভুলে এসেছেন ভুল জায়গায়। 

 

একটি অ্যাপ ক্যাব সংস্থার সমীক্ষার তথ্য, ভারতের মধ্যে মুম্বই হচ্ছে দেশের সবচেয়ে 'ভুলোমনা শহর'। সংস্থার হিসেব, ওই শহরেরই সবচেয়ে বেশি মানুষ নানা সময়ে অ্যাপ ক্যাবে নানা জিনিস ভুলে গিয়েছেন। উবার ইন্ডিয়ার নবম বার্ষিক লস্ট অ্যান্ড ফাউন্ড-এর তালিকায় শীর্ষে বাণিজ্য নগরী। পরপর দু' বছরই এই তালিকার শীর্ষে মুম্বই। যদিও আগে এই ‘ভুলোমনা’ শহরের তালিকার শীর্ষে ছিল দিল্লি।


কীভাবে এই তালিকা তৈরি হয়? সারা বছর ওই অ্যাপ ক্যাব সংস্থায় যে পরিমাণ মানুষ ক্যাবে নিজের জিনিস ভুলে গিয়েছেন বলে অভিযোগ দায়ের করেন, তার ভিত্তিতেই তৈরি হয় 'লস্ট অ্যান্ড ফাউন্ড'-এর এই তালিকা। তালিকায় দ্বিতীয় স্থানে দিল্লি। তৃতীয় এবং চতুর্থ স্থানে পুণে এবং বেঙ্গালুরু। পঞ্চম স্থানে কলকাতা।

 

তবে শুধু ভুল করে ভুলে যাওয়ার হিসেবে শহরের তালিকা প্রকাশ করেনি, ওই সংস্থা তালিকা প্রকাশ করেছে ভুলে যাওয়া দ্রব্যেরও। কী কী রয়েছে তালিকায়? বিয়ের শাড়ি থেকে সোনার বিস্কুট, চোখ ছানাবড়া হওয়ার মতো তালিকায় আরও রয়েছে, ফোন, ব্যাগ, চশমা, চাবি, জামা-কাপড়, খাবার, গাওয়া ঘী, রান্নার স্টোভ, বাঁশি, হুইল চেয়ার,টেলেস্কোপ। সংস্থার বক্তব্য, বিমান থেকে নামার পরে, জেট ল্যাগ অর্থাৎ বিমান-ক্লান্তির কারণে বেশিরভাগ মানুষ গাড়িতে বহুকিছু ভুলে যান। 

 

শনিবারেই নাকি মানুষ সবথেকে বেশি ভুলে যান, তেমনটাও বলছে ওই অ্যাপ ক্যাব সংস্থা। কীভাবে? কারণ শনিবার সন্ধের দিকে সবচেয়ে বেশি এই ধরনের অভিযোগ জমা পড়েছে সংস্থার দপ্তরে। এছাড়া অনুষ্ঠানের দিনগুলিতেও এই ভুলে যাওয়া বেশি লক্ষণীয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া